মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুসরত জাহান, ঝাড়গ্রামে তৃণমূলের প্রচারে গিয়ে ঘোর বিপত্তি

তৃণমূলের প্রচার মঞ্চ ভেঙে বিপত্তি বাধল। মঞ্চ ভেঙে পড়ে গেলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান। বুধবার ঝাড়গ্রামের গোয়ালতোড়ে এই দুর্ঘটনা ঘটে।

তৃণমূলের প্রচার মঞ্চ ভেঙে বিপত্তি বাধল। মঞ্চ ভেঙে পড়ে গেলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান। বুধবার ঝাড়গ্রামের গোয়ালতোড়ে এই দুর্ঘটনা ঘটে। মঞ্চের উচ্চতা কম থাকায় কেউ গুরুতর আহত হননি। জানা গিয়েছে, আচমকাই অনেক তৃণমূল কর্মী মঞ্চে উঠে পড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চটি।

মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুসরত জাহান, ঝাড়গ্রামে তৃণমূলের প্রচারে গিয়ে ঘোর বিপত্তি

ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে সভা করতে গিয়েছিলেন নুসরত জাহান। সভার আয়োজন করা হয়েছিল গোয়ালতোড়ের জোয়ারডাঙা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। নুসরত যখন বক্তব্য রাখছিলেন, তখন আচমকাই অনেক কর্মী মঞ্চে উঠে পড়েন। তখনই ভেঙে পড়ে মঞ্চটি।

এই মঞ্চে ভেঙে পড়ার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। নুসরতের মতো জনপ্রিয় অভিনেত্রীর সভা, সেখানে কেন সঠিক বন্দোবস্ত ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মঞ্চের উচ্চতা কম থাকায় এ যাত্রায় রক্ষা পান নুসরত-সহ তৃণমূল কর্মীরা। সবাইকেই সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে। পুলিশ চটজলদি ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+