বিভাজনের রাজনীতি করতে দেব না, ছটপুজোর অনুষ্ঠানে বললেন মমতা
ছটপুজোর উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার হেস্টিংসের ভক্তাঘাটে ছটপুজোর অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী। রাজ্যের বহু জায়গায় ছটপুজো হচ্ছে৷ ছটপুজো উপলক্ষ্যে মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। তারই বার্তা দিলেন তিনি।
বাংলার বিভিন্ন জায়গায় ছটপুজো হচ্ছে। যাতে কোনওরকম বিশৃঙ্খলা না তৈরি হয়। সেজন্য ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয়ও তৈরি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷ কোনও ভাবে দূষণ যাতে না ছড়ায়, সেদিকেও নজর দেওয়া হয়েছে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলায় সকল উৎসব পালিত হয়। সব ধর্ম, বর্ণের মানুষ উৎসব অনুষ্ঠানে সামিল হয়ে থাকে। যে কোনও উৎসবকে বাংলার মানুষ তাদের উৎসব বলে মনে করে। এটাই বাংলার রীতি, পরম্পরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, " আমরা ধর্মের বিভাজন চাই না। সব ধর্মের মানে আছে, জাতির মানে আছে। প্রতিটির নিজের নিজের অধিকার আছে৷ আমরা কোনও ধর্মের বিরুদ্ধে নই৷ সব ধর্মকে ভালোবাসি।"
তিনি ইঙ্গিত করে আরও বলেন, " আজকাল কেউ কেউ বাংলায় বিভাজন করতে চায়। আমি চাই না। বিভাজনের রাজনীতি করতে দেব না৷ সবাই ভাগাভাগির পক্ষে। আমরা ভাগাভাগি চাই না৷" মুখ্যমন্ত্রী আরও বলেন, " আমি জীবন দিতে তৈরি আছি। ভাগ করতে রাজি নই। এটা ভারত। এই দেশের সব রাজ্যে সবাই থাকে৷ সব জাতির মানুষ থাকেন। কেউ ছোট নয়। কেউ বড় নয়।"
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " সব ধর্মকে ভালোবাসি। বিহারেও এত ছটপুজো হয় না। যা বাংলায় হয়। ছটপুজোয় সমস্ত প্রস্তুতি করে দিয়েছে রাজ্য সরকার।" মুখ্যমন্ত্রী এদিন বলেন, " সব ধর্মের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, যা ভাঙতে দেব না। ভেঙে ফেলা খুব সোজা। জোড়া লাগানো খুব কঠিন।"
তিনি আরও বলেন, ভারতে অনেক ভাষা, সংস্কৃতি আলাদা৷ তবুও আমরা ভারতীয়৷ তাই বাংলায় এই পরম্পরা স্বাধীনতার সময় থেকে আছে৷ সারা জীবন থাকবে।
-
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা -
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা -
'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে এসে...'! নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার, আর কী বললেন? -
গ্যাসের দুশ্চিন্তায় বদলাচ্ছে কেনাকাটার অভ্যাস, অনলাইনে প্যাকেট খাবারের চাহিদা ঊর্ধ্বমুখী -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ












Click it and Unblock the Notifications