উত্তর ২৪ পরগনাকে দুটি পুলিশ জেলায় ভাগ করার ভাবনা মমতা সরকারের

উত্তর ২৪ পরগনাকে জেলায় ভাগ না করলেও অন্তত দুটি পুলিশ জেলায় ভাঙার তদ্বির শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

প্রথমে ২৪ পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণে ভাগ হয়েছিল। এবার প্রশাসনিক সুবিধার জন্য উত্তর ২৪ পরগনাকে জেলায় ভাগ না করলেও অন্তত দুটি পুলিশ জেলায় ভাঙার তদ্বির শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

উত্তর ২৪ পরগনাকে দুটি পুলিশ জেলায় ভাগ করার ভাবনা

এই মর্মে রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে প্রস্তাব গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি গ্রিন সিগন্যাল দিলেই এই বিষয়ে প্রশাসনিক ব্যস্ততা শুরু হয়ে যাবে।

উত্তর ২৪ পরগনা শুধু এই রাজ্যের মধ্যে বড় জেলা তা নয়, দেশের মধ্যে বড় জেলার নিরিখে প্রথম সারিতে রয়েছে। এই জেলায় এক কোটির বেশি মানুষের বাস। কলকাতার পার্শ্ববর্তী এই জেলা দমদম থেকে শুরু করে একেবারে বনগাঁয় বাংলাদেশ সীমান্তে গিয়ে শেষ হয়েছে।

এতবড় জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা করা কম কথা নয়। সেদিকে ধার বাড়াতেই দুর্ঘটনা হোক বা অপরাধ, খবর পেয়েই যাতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছনো যায় অথবা ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য এলাকা ভাগ করে দুটি আলাদা পুলিশ জেলা করার প্রস্তাব হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বসিরহাটে বেশ কিছুদিন ধরে অশান্তি চলেছে। তাছাড়া আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই জেলাকে বিশেষ নজরদারিতে আনতে চাইছে তৃণমূল সরকার। এখন শুধু অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+