দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার শীর্ষে উত্তর ২৪ পরগনা, জেলার করোনা পরিস্থিতি উদ্বেগজনক
দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার শীর্ষে উত্তর ২৪ পরগনা, জেলার করোনা উদ্বেগজনক
বাংলার করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেসে যাচ্ছে গ্রামীণ জেলাও। শহর ও গ্রাম সমান হারে বাড়তে শুরু করেছে করোনা। দৈনিক করেনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। আর তারপরেই রয়েছে কলকাতা। শহরতলির জেলার পাশাপাশি অন্য জেলাতেও করোনার অবস্থা এবার বেশ উদ্বেগজনক।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবারও বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে ২১ হাজার ছুঁই ছুঁই। বাংলায় ২০৮৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯৫৫। উত্তর ২৪ পরগনায় ৪১৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৮৬৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩২১৮।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৪৬৬৭২। শুধু এদিনই কলকাতায় ৩৯৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৮৬৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২১৬৬১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬১৯৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯২৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৩৩৭২৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪১৯৭ জন। মৃত্যু হয়েছে মোট ৩২১৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২০৪৯৩৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫৫৭২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭৯০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২২৫ জন বেড়ে মোট আক্রান্ত হয়েছে ৬৭০৬৬জন। হাওড়ায় আক্রান্ত মোট ৬৬৩২০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৬৬ জন। হুগলিতে ১২৫১ জন বেড়ে আক্রান্তের সংখ্যা মোট ৫৫৬৮৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৪১ জন, কোচবিহারে ২৮৩ জন, দার্জিলিংয়ে ৬৬৫ জন, কালিম্পংয়ে ৭৫ জন, জলপাইগুড়িতে ৪৩৯ জন, উত্তর দিনাজপুরে ২৪৫ জন, দক্ষিণ দিনাজপুরে ১৭১ জন, মালদহে ৩২০ জন, মুর্শিদাবাদে ৫৯৪ জন, নদিয়ায় ১০২৫ জন, বীরভূমে ৮৪২ জন, পুরুলিয়ায় ২৩৬ জন, বাঁকুড়ায় ৩৬৫ জন, ঝাড়গ্রামে ১৭৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৭৫৯ জন, পূর্ব মেদিনীপুরে ৯৯৩ জন, পূর্ব বর্ধমানে ৬৮০ জন, পশ্চিম বর্ধমানে ৯৪১ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications