মমতার সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা, করোনা মোকাবিলায় কী বার্তা নোবেলজয়ীর
মমতার সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা, করোনা মোকাবিলায় কী বার্তা নোবেলজয়ীর
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ডের মাথায় রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁকে ভিডিও কনফারেন্সে নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। উভয়ের আলোচনা শেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। করোনা-যুদ্ধে বাংলার পাশে থাকার কথাও জানান।

মমতার সঙ্গে ভিডিও কনফারেন্সে অভিজিৎ
মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে জানান করোনা ভাইরাসের মোকাবিলায় তাঁরা কী কী ব্যবস্থা নিয়েছেন। তাঁর পরামর্শও চান এদিন। আলোচনা শেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ রাজ্যবাসীর জন্য বার্তা দেন, সবাইকে মাস্ক পরতে হবে। জোর দিতে হবে স্যানিটাইজেশনে। মুখে-চোখ হাত দেওয়া যাবে না। আর আতঙ্কিত হওয়াও চলবে না।

কমিটির মাথায় বসানো হয় নোবেলজয়ী
উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবিলায় গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড তৈরি করার কথা সোমবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির মাথায় বসানো হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। এই কমিটিতে আছেন চিকিৎসক স্বরূপ সরকার, সুকুমার মুখোপাধ্যায়, অভিজিৎ চৌধুরী প্রমুখ।

বিশেষ তাৎপর্যপূর্ণ বৈঠক
সেইমতো এদিন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হল মমতার। রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যু। তবে তা এখনও নিয়ন্ত্রণে। এই অবস্থায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

বাংলায় আক্রান্ত ও মৃত
মঙ্গলবার প্রেস বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ জন। মুখ্যমন্ত্রী এই পরিসংখ্যান জানিয়ে এদিন ফের সাফ করে দেন, সংখ্যা নিয়ে অযথা রাজনীতি করবেন না।

রেশন নিয়ে বিবৃতি
মমতা এদিন রেশন নিয়ে কড়া নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি জিনিস মিলবে রেশন থেকেই কোনও রাজনৈতিক দল রেশন সামগ্রী দিতে পারবে না। আমি চাই না, এই সুযোগে কেউ পকেট ভরাক। বিষাণ মান্ডি খোলা থাকবে, কিষাণ বাজারও খোলা থাকবে, তাই কেউ ভিড় জমাবেন না। তিনি এদিন ঘোষণা করেন, বুধবার থেকে খুলবে ফুলবাজার।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান?










Click it and Unblock the Notifications