এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই! Group D নির্দেশের উপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সিবিআইয়ের তদন্তের ওপরেই এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলায় এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলেই মনে করছে

গ্রুপ ডি নিয়োগ মামলায় নাটকীয় মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সিবিআইয়ের তদন্তের ওপরেই এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলায় এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলেই মনে করছে ডিভিশন বেঞ্চ।

সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

অন্যদিকে আগামী দু সপ্তাহের জন্য সিঙ্গেল বেঞ্চে গ্রূপ ডি সংক্রান্ত মামলা শুনতে পারবেন না। এমনটাই নির্দেশে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত আবেদন জানায়। আবেদনে শুনানির ভিত্তিতেই এহেন নির্দেশ ডিভিশন বেঞ্চের। আগামী সোমবার ডিভিশন বেঞ্চেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য সরকার। স্বস্তি হলেও এখনই আইনি লড়াই শেষ হচ্ছে না। তবে মামলার গতি-প্রকৃতি কীভাবে এগোয় সেদিকেই নজর থাকবে সবার।

উল্লেখ্য আজ মঙ্গলবার সকাল থেকে একের পর এক ধাক্কা খায় রাজ্য সরকার। গ্রুপ ডি ও গ্রুপ সি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অনুসন্ধান কমিটি খারিজ করে দেয়। একই সঙ্গে সিবিআইকে গ্রুপ ডি মামলায় তদন্তের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার গ্রুপ সি নিয়োগ মামলায় সিবিআই এই তদন্তের নির্দেশ দেন। এহেন নির্দেশে চাপের মুখে পড়ে যায় শিক্ষা দফতর। এরপরেও রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়।

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত আবেদন করা হয়। রাজ্যের তরফে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এই আবেদন করা হয়। এই বিষয়ে ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ করা হয়। দীর্ঘ শুনানি শেষে সিবিআইয়ের তদন্তের ওপরেই এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলায় এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলেই মনে করছে ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, এর আগে স্কুলে গ্রুপ ডি নিয়োগ মামলায় ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে এতদিন প্রাপ্ত বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, গ্রুপ ডি নিয়োগে আকাশছোঁয়া দুর্নীতি হয়েছে।

নিয়ম না মেনে চাকরিতে নিয়োগ হওয়ায় থেকে বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি। তিনি একটি কমিটিও গঠনের অনুসন্ধান নির্দেশ দিয়েছিলেন। সেই কমিটিকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+