শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর নয়, তবে কুকথা সমর্থনযোগ্য নয়, জানাল হাইকোর্ট
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মর্মেই জানিয়ে দিল৷ যাদবপুর কাণ্ডে অভিযোগ উঠেছিল রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে। সেই নিয়েই মামলা উঠেছিল। স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে। তিন তলা থেকে পড়ে মারা যায় ওই ছাত্র। গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। রাজপথেও ক্ষোভের আঁচ এসে পড়েছিল।

এবিভিপির তরফ থেকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করা হয়। দোষীদের শাস্তির দাবিতে যাদবপুরে প্রতিবাদ মিছিলও হয়। সেখানে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মিছিলেও যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল।
অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে বিবাদ বাধে। মারামারিও হয় প্রকাশ্য রাস্তায়। রাজ্যের বিরোধী দলনেতা মানসিকভাবে উত্তেজিত হয়েছিলেন। তিনি কুকথা প্রয়োগ করেছিলেন সেইসময়। এই নিয়েও যথেষ্ট প্রশ্ন ওঠে। একজন জনপ্রতিনিধি কীভাবে কুকথা বলতে পারেন? সেই প্রশ্ন উঠেছিল।
সামনে বিক্ষোভ থেকে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করা উচিত। এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সেই মামলাতেই FIR করার আবেদন খারিজ হাইকোর্টের। বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন।
বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, ওইদিন তিনি যে ভাষা প্রয়োগ করেছেন, তা নির্দিষ্টভাবে কাউকে নয়। খুব সাধারণভাবে ব্যবহার করেছেন। তবে এমন পদ মর্যাদার মানুষদের পাবলিক প্লেসে এমন ধরনের মন্তব্য করা উচিত নয় বলে মনে করে আদালত।
অর্থাৎ, এই ধরনের বক্তব্য কোনওভাবেই একজন জনপ্রতিনিধির মুখে মানায় না। উন্মুক্ত পরিবেশে তাদের কোনওভাবেই কুকথা বলা উচিত নয়। একথাই আদালতের বক্তব্যে প্রকাশ পেয়েছে৷
বিচারপতির মতে, এই ধরনের কথা বলা উচিত নয়। তার একটি পদ আছে। সেক্ষেত্রে ওই ব্যক্তির পদের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হতে পারে। কিন্তু তারপরেও আদালত মনে করে শুভেন্দুর সেদিনের কু মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলার কোনও ধারা প্রয়োগ করা যায় না।
শুভেন্দুর দায়ের করা, তার বিরুদ্ধে এফআইআর খারিজ মামলায় কোনো নির্দেশ এখন দিচ্ছে না আদালত। আগামী ১৭ ও ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। এমনই জানিয়েছে আদালত।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা








Click it and Unblock the Notifications