কাকার অবৈধ সম্পর্ক জেনে ফেলাতেই কি উত্তর দিনাজপুরে খুন বালিকা, উঠছে প্রশ্ন
দুদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হল এক বালিকার মৃতদেহ।
দুদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হল এক বালিকার মৃতদেহ। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার হাটবাড়ি এলাকা থেকে মৃত দেহ উদ্ধার হয় । মৃত বালিকার নাম সোনালী মন্ডল (৯)। এই ঘটনায় কাকা গোবিন্দ মন্ডল ও অপর কাকিমা প্রিয়াঙ্কা মন্ডলকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

খুনের কিনারা করতে আনা হয়েছে পুলিশ কুকুরও। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে । বাসিন্দারা জানান ডালখোলা থানার হাটবাড়ি এলাকার বাসিন্দা ৯ বছর বয়সী নাবালিকা সোনালী মন্ডল তার মা ও ছোট ভাইয়ের সাথে থাকত। বাবা কানাই মন্ডল শিলংয়ে গালার ব্যাবস্যার কাজে সেখানেই থাকেন।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে সোনালী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। দিনভর খোঁজাখুঁজি করার পর না পাওয়া গেলে ডালখোলা থানায় একটি মিসিং ডায়েরিও করে তার পরিবারের পক্ষ থেকে। শুক্রবার নিখোঁজ নাবালিকা সোনালী মন্ডলের উদ্ধারের দাবিতে ডালখোলা থানায় বিক্ষোভও দেখান হাটবাড়ি গ্রামের বাসিন্দারা। এরপর শনিবার সকালে সোনালীর বাড়ির পাশের জঙ্গল থেকে দুর্গন্ধ পায় স্থানীয় বাসিন্দারা।
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় বাসিন্দারা সোনালীর মৃতদেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে । ঘটনার তদন্তে নেমে একজন মহিলাকে আটক করেছে পুলিশ। নামানো হয়েছে পুলিশ কুকুর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ডালখোলা থানার হাটবাড়ি এলাকায়।
সূত্রের খবর সোনালী মন্ডলের এক অবিবাহিত কাকা গোবিন্দ মন্ডলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে তার আর এক কাকা নিত্যানন্দ মন্ডলের স্ত্রী প্রিয়াঙ্কার সাথে। দেওর ও বৌদির এই অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলে তাদেরই ভাইজি সোনালী।
অভিযোগ, প্রমান লোপাটের জন্য পৃথিবী থেকে সোনালীকে সরিয়ে দেওয়ার জন্য কাকা গোবিন্দ মন্ডল ও কাকিমা প্রিয়াঙ্কা ন' বছরের শিশুকে বাড়ি থেকে অপহরণ করে খুন করে জঙ্গলে ফেলে দেয়। পুলিশের অনুমান সোনালীকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications