মুকুল বিহনে পঞ্চায়েতে 'নেতা' খুঁজে পেল তৃণমূল, শোভনকেও বার্তা মমতা
তৃণমূলের তরফে গুরুত্ব বাড়ানো হল রাজ্যসভায় নির্বাচিত হওয়া শুভাশিস চক্রবর্তীর। দলীয় সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে রাজ্যে প্রতীক বিলির সাইনির অথরিটি করা হয়েছে এই নবীন সাংসদকে।
তৃণমূলের তরফে গুরুত্ব বাড়ানো হল রাজ্যসভায় নির্বাচিত হওয়া শুভাশিস চক্রবর্তীর। দলীয় সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে রাজ্যে প্রতীক বিলির সাইনির অথরিটি করা হয়েছে এই নবীন সাংসদকে। শুভাশিস চক্রবর্তীকে এই দায়িত্ব দেওয়ার মাধ্যমে শোভন চট্টোপাধ্যায়কে দলের নেত্রী ফের বার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পছন্দের তিনি। পশ্চিমবঙ্গ থেকে এবারের রাজ্যসভা নির্বাচনে সব থেকে বেশি ৫৪টি ভোট পেয়েছেন তিনি। এহেন আইনজীবী তথা তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী যে নেত্রীর গুডবুকে আছেন তা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্যসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত নির্বাচনে প্রতীক বিলির দায়িত্ব তাঁকে দেওয়া হলেও, এদফায় পুরো রাজ্যের প্রতীক বিলির দায়িত্ব দিয়ে শুভাশিস চক্রবর্তীর ঘাড়ে গুরু দায়িত্ব দেওয়া হল তা তৃণমূলের বাইরের লোকেরাও বুঝতে পারছেন।
বেহালা পশ্চিম বিধানসভা এলাকার বাসিন্দা শুভাশিস চক্রবর্তী। একই এলাকার বাসিন্দা মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। তবে দিদির নজরের নিরিখে যে শুভাশিস চক্রবর্তী অনেক এগিয়ে গিয়েছেন, তা বলছেন দলের অনেকেই।
রাজ্যসভায় এখনও পর্যন্ত শপথ নেননি শুভাশিস চক্রবর্তী। এপ্রিলের প্রথম সপ্তাহে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications