বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ! আট জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে আগামী ২৪ ঘন্টায় ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টি হবে।

ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। এর ফলে আগামী ২৪ ঘন্টায় ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টি হবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বিকেলের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্র, বিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হবে। তবে একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃষ্টি

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা ভাগলপুর থেকে কলকাতার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। যার জেরে কলকাতার আকাশ মেঘলা রয়েছে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে আগামী ২৪ ঘন্টায় ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টি হবে। সব মিলিয়ে আট জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। যার মধ্যে বেশিরভাগই পশ্চিমের জেলাগুলি রয়েছে। মঙ্গলবার বৃষ্টি বাড়লেও, বুধবার থেকে তা কমে যাবে। এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে বৃষ্টি

এই সময়ে উত্তরবঙ্গে বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবী প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবী প্রতি সতর্কবার্তা

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় সমুদ্র উত্তাল থাকবে। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+