রাজ্যের নতুন তথ্য কমিশনার ডিজিপি বীরেন্দ্র, নিয়োগ অবৈধ দাবি শুভেন্দুর
তথ্য কমিশনার নিয়োগ করা হয়েছে ১০ জন প্রার্থীর মধ্য থেকে। কিন্তু তাতে আপত্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী
রাজ্যের নতুন তথ্য কমিশনার নিযুক্ত হলেন ডিজিপি বীরেন্দ্র। কিন্তু এই নিয়োগকে অবৈধ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন একেবারে অবৈধভাবে এবং একপেশে নির্বাচন করা হয়েছে।

নতুন তথ্য কমিশনার নিয়োগ
রাজ্যের নতুন তথ্য কমিশনার হলের ডিজিপি বীরেন্দ্র। বাজেট পেশের আগে বিধানসভার বৈঠকে নিয়োগ করা হয় তাঁকে। এই বৈঠকে বিরোধীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী উপস্থিত হননি। উল্টে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন। এক প্রকার বিরোধীহীন বৈঠকেই রাজ্যে নতুন তথ্য কমিশনার নিয়োগ করা হয় ডিজিপি বীরেন্দ্রকে।

অবৈধ নিয়োগ
এদিকে বৈঠকে যোগ না দিয়ে মুখ্যমন্ত্রীকে টুইটে নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী অভিযোেগ করেছেন রাজ্য সরকার যেভাবে তথ্য কমিশনার নিয়োগ করেছেন তা অবৈধ। িতনি অভিযোগ করেছেন এই নিয়োগ দুর্নীতি পূর্ণ। তিনি অভিযোগ করেছেন কি নিয়ে বৈঠক ডাকা হয়েছে তার নথি তাঁকে দেওয়া হয়নি। তথ্য কমিশনার নিয়োগের কোনও বিজ্ঞাপনও সংবাদ পত্রে দেওয়া হয়নি। কাজেই এক তরফা ভাবে তথ্য কমিশনার নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

৬ মাস পরে নিয়োগ
৬ মাস ধরে খালি পড়েছিল পদটি। মোট ১৫ জন এই পদের জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে ৫ জনকে আগেই বাদ দেওয়া গয়েছিল। কারণ তাঁদের এই পদে নিয়োগ করার মত শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ছিল না। তারপরে ১০ জনের মধ্যে শেষ বাছাইপর্ব হয়। সাধারণ সাংবিধানিক নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীদের নিয়ে এই পদের প্রার্থী নির্বাচন করেন। কিন্তু শুভেন্দু অধিকারী না থাকায় একক ভাবে মুখ্যমন্ত্রী কমিশনার বীরেন্দ্রকে এই পদে মনোনিত করেন।

তীব্র বিরোধিতা শুভেন্দু অধিকারী
এই ডিজিপি বীরেন্দ্রকে তথ্য কমিশনার পদে নিয়োগ করার তীব্র বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। শেষ মুহূর্তে বৈঠকে যাবেন না বলে জানিয়ে টুইট করেন তিনি। তাঁর অভিযোগ শাসক দল নিজের পছন্দ মত লোককে এই পদে বসিয়ে ক্ষমকার অপব্যবহার করেছে। ঠিক মত নিয়োগের প্রক্রিয়া মানা হয়নি। বিধানসভায় যে সাংবিধানিক নিয়ম মেনে তথ্য কমিশনার নিয়োগ করা হয় সেটা এক্ষেত্রে মানা হয়নি।












Click it and Unblock the Notifications