ইয়াসের তাণ্ডব প্রতিহত করতে প্রস্তুত NDRF, শুধু মাত্র বাংলার মোতায়েন ৩৫টি টিম, জেলার পরিস্থিতি একনজরে
ইয়াসের তাণ্ডব প্রতিহত করতে প্রস্তুত NDRF, শুধু মাত্র বাংলার মোতায়েন ৩৫টি টিম, জেলার পরিস্থিতি একনজরে
শুধুমাত্র বাংলার জন্য ৩৫ কোম্পানি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। সেগুলি জেলা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনডিআরএফের ইসিটার্ন কমানডান্ট গুরবিন্দর সিং। এছাড়া কলকাতা পুরসভার পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় সবরকম পদক্ষেপ করতে তৎপর রাজ্য সরকার।

ধেয়ে আসছে ইয়াস
ধেেয় আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যেই গঙ্গার জল বাড়তে শুরু করেছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দিঘায় বাড়ছে জলোচ্ছ্বাস। কলকাতা সহ উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইয়াসের গতিবেগ ১৪৫ থেকে ১৮০ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিদরা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে ইয়াস। বুধবার সকালেই আছড়ে পড়বে ইয়াস।

এনডিআরএফ মোতায়েন
ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় ৩৫ টিমএনডিআরএফ পাঠানো হয়েছে রাজ্যে। তারমধ্যে ৩ টিম যাচ্ছে উত্তর ২৪ পরগনায় আর ৩৩ টিম দক্ষিণবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই এনডিআরএফের ইস্টার্ন কমান্ডান্ট গুরমিন্দর সিং পুরসভার আধিকারীকদের সঙ্গে বৈঠক করেছেন। ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রেখে চলেছেন তাঁরা। কীভাবে উদ্ধারকাজ চালানো হবে তা নিয়ে আলোচনা করেছেন তিনি।

কলকাতায় তৎপরতা
কলকাতায় জল নিকাশি ব্যবস্থা ভাল রাখতে কর্পোরেশনের আধিকারি তারক সিং আজ সকালে জিনজিরা বাজার পাম্পিং স্টেশন,পর্ণশ্রী ফ্লাইং ক্লাব পাম্পিং স্টেশন, বেগর খাল পাম্পিং স্টেশন সবশেষে জোকা পাম্পিং স্টেশন পরিদর্শন করেন। পাম্পিং স্টেশন কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। চিন্তার বিষয় কয়েকটি খাল তারমধ্যে একটি বেলেঘাটা এবং আরেকটি আম্বেদকর এর সামনের খাল,আর বি এন এর ডেভেলপমেন্টের কাজ করলে খালের জল জমে থাকা মাটি সরানো হয়নি এর ফলে জল জমার আশঙ্কা রয়েছে। যদি তারা আমাদের কথা মতো কাজ না করে তাহলে ওনাদের বিরুদ্ধেএফআইআর করা হবে। খিদিরপুরে আর জল জমবে না কারণ ওখানে অলরেডি সুয়ারেজ লাইন এর কাজ কমপ্লিট হয়ে গেছে জািনয়েছেন তারক সিং।

ভার্চুয়াল বৈঠকে ফিরহাদ
গৃহবন্দি অবস্থায় ফিরহাদ হাকিম পুরসভার আধিকারীকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রয়েছেন পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীস কুমার, পুরো কমিশনার বিনোদ কুমার সহ সমস্ত বিভাগের ডিজি ও অন্যান্য আধিকারিকরা।
তাঁরা কলকাতার যাবতীয় পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। টালা ট্যাঙ্ক সুরক্ষার বিষয়টিও আলোচনা হয়েছে। বিদ্যুৎ সংকট এবং পানীয় জলের সংকট মোকাবিলায় সবরকম পদক্ষেপ করা হয়েছে।












Click it and Unblock the Notifications