Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যে জমি-জটে আটকে জাতীয় সড়ক সম্প্রসারণ কাজ, উদ্যোগী হয়ে বিতর্ক উসকালেন বাবুল

জমি জটে আটকে জাতীয় সড়ক সম্প্রসারণ কাজ। সেই জট কাটাতে উদ্যোগী হলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু জট কাটা তো দূর অস্ত, জমি অধিগ্রহণ বিতর্কে সম্মুখ সমরে রাজ্য ও কেন্দ্র।

কলকাতা, ২ নভেম্বর : জমি জটে আটকে জাতীয় সড়ক সম্প্রসারণ কাজ। সেই জট কাটাতে উদ্যোগী হলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু জট কাটা তো দূর অস্ত, জমি অধিগ্রহণ বিতর্কে সম্মুখ সমরে রাজ্য ও কেন্দ্র। বাবুলকে উদ্দেশ্য করে ফিরহাদ বললেন, গাঁয়ে মানে না আপনি মোড়ল সাজতে চাইছেন বাবুল।

জাতীয় সড়ক সম্প্রসারণ করতে প্রয়োজন জমি। কিন্তু জোর করে জমি অধিগ্রহণে নারাজ রাজ্য সরকার। পরস্পর বিরোধী দুই সঙ্কটে থমকে গিয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। সেই প্রসঙ্গ উত্থাপন করে বিতর্ক উসকে দিলেন বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি তাঁকে দায়িত্ব দিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে এই জট কাটাতে।

রাজ্যে জমি-জটে আটকে জাতীয় সড়ক সম্প্রসারণ কাজ, উদ্যোগী হয়ে বিতর্ক উসকালেন বাবুল

সেইমতো রাজ্যের সঙ্গে কথা বলতে গিয়েই বিপাকে বাবুল। বাবুলের দৌত্য অস্বীকার করেছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, এমন কোনও বিজ্ঞপ্তি বা চিঠি তাঁরা কেন্দ্রের তরফে পাননি। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের রাজ্যের সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দীর্ঘদিন বন্ধ। কেন্দ্রের বরাদ্দ বিপুল পরিমাণ অর্থ পড়ে রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের উদ্দেশে বাবুলের বার্তা, আলোচনার পথেই এই সমাধানের চেষ্টা হোক। তাই এ বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। তিনি চান, কেন্দ্র-রাজ্য চাপানউতোর বন্ধ হোক। শুরু হোক জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ।

কিন্তু তাঁর এই উদ্যোগ কার্যত উড়িয়ে দিয়ে ফিরহাদ হাকিমের তোপ, বাবুল সুপ্রিয় তো এই মন্ত্রকের কেউ নন। তাহলে কেন তাঁর সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। আসলে গাঁয়ে মানে না আপনি মোড়ল সাজতে চাইছেন বাবুল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+