মালদহে সরকারি ডাকঘরে উড়ছে উল্টো পতাকা, নজর ছিল না কারও
জাতীয় পতাকার অবমাননা। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ, মানুষের নজরে পড়ল মালদায় হেড পোস্ট অফিসে উড়ছে উল্টো জাতীয় পতাকা।
জাতীয় পতাকার অবমাননা। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ, মানুষের নজরে পড়ল মালদায় হেড পোস্ট অফিসে উড়ছে উল্টো জাতীয় পতাকা। এই ঘটনায় হেড পোষ্ট মাস্টার কোনও মন্তব্য করতে চাননি। যদিও এই ঘটনায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে নিন্দায় সরব হয়েছেন এলাকাবাসী।

ভারতের জাতীয় পতাকা ভারতবর্ষের মানুষের গর্ব। এই জাতীয় পতাকা সকাল থেকে দুপুর পর্যন্ত উল্টোভাবে ঝুলানো ছিল হেড পোস্ট অফিসে। নিয়ম অনুযায়ী পতাকার গেরুয়া রং থাকে ওপরে মাঝখানে সাদা এবং সবার নিচে থাকেন সবুজ রঙ।
কিন্তু এদিন দেখা গেল যে সবুজ রঙ উপরে এবং নিচে গেরুয়া রং। স্বভাবতই পথচলতি মানুষদের নজরে পড়ে উল্টো পতাকা। এরপরেই চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি এড়িয়ে যান। কিন্তু কীভাবে এত বড় ভুল হল তা নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি পোস্ট অফিসের কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে দুপুরের পর তড়িঘড়ি পতাকা নামিয়ে আবার সোজা করে উত্তোলন করা হয়।












Click it and Unblock the Notifications