জাতীয় সঙ্গীত অবমাননা বিতর্ক: দলবদলু বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম তৃণমূলের এফআইআরে!
এই মুহূর্তে বিতর্কিত অবস্থায় কি রয়েছেন রাজ্যের বিধায়ক সুমন কাঞ্জিলাল? একসময় তিনি বিজেপিতে ছিলেন। পরে তৃণমূল শিবিরে যোগ দেন। বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। পুলিশের কাছে অভিযোগপত্রে বিজেপি বিধায়কদের সঙ্গে তাঁর নামও আছে।
কিন্তু কেন থাকবে তাঁর নাম? কোন দলে রয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল? এই প্রশ্ন আরও একবার উঠেছে। শুক্রবার এই বিষয়ে বিধানসভায় বিধায়ককে পাওয়া গিয়েছিল। তিনি তাঁর মন্তব্য রেখেছেন। নিশ্চিতভাবেই তিনি এখন তৃণমূল কংগ্রেসে রয়েছেন। তিন দিনের ধর্না কর্মসূচিতে সুমন কাঞ্জিলাল যোগ দিয়েছিলেন। এমনই তাঁর দাবি।

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। যেখানে দুর্নীতি হয়েছে, সেই জায়গার টাকা আটকে রাখা যেতে পারে। কিন্তু তাই বলে গোটা রাজ্যের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা ঠিক নয়। সাধারণ খেটে খাওয়া মানুষের অনেক সমস্যা হচ্ছে। সেই দাবিতেই তৃণমূল কংগ্রেস ধর্না কর্মসূচি নিয়েছিল। সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন।
জাতীয় সঙ্গীত অবমাননা হয়েছে। এমন অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। থানায় অভিযোগ জানানো হয়েছে। জাতীয় সঙ্গীত অবমাননা বিষয়ে তার কোনও বক্তব্য নেই। তিনি সেই বিষয়ে সম্পর্কে বলতে পারবেন না। এই কথাই জানিয়ে দেন বিধায়ক।
তাঁর নামও যে অভিযুক্তদের তালিকায় রয়েছে! বিজেপি বিধায়কদের তালিকায় সুমন কাঞ্জিলালের নাম পাওয়া গিয়েছে। সেই ব্যাপারে কী বললেন বিধায়ক? তিনি জানিয়েছেন, এই ব্যাপারে বিধানসভার স্পিকারের সঙ্গে তাঁর কথা হয়েছে। বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সেগুলি ঠিক করে নেওয়া হবে। তাঁর এই ব্যাপারে দুশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই।
তিনি বিজেপি না কী তৃণমূল শিবিরে রয়েছেন? দল নিজেই সে কথা জানে না। তাহলে মানুষ কীভাবে তাঁকে মনে রাখবে? এই প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে বিধায়কের বক্তব্য, দল কোন প্রেক্ষাপটে কীভাবে চিহ্নিত করেছে, সেটা তাদের ব্যাপার। তিনি জানেন, কী করেছেন।
১০০ দিনের প্রকল্পে কাজের টাকা পাওয়ার জন্য আন্দোলন চলছে। সাধারণ মানুষের টাকা অবিলম্বে দিতে হবে। সেই টাকা পাওয়ার জন্য যে মঞ্চ হবে, সেখানেই তিনি যাবেন। এমনই দাবি করেছেন এই বিধায়ক।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা












Click it and Unblock the Notifications