অন্ধকারের পর্দা সরিয়ে উমাদের নিয়ে যাত্রা শুরু করল নরেন্দ্রপুর গ্রিনপার্ক সর্বজনিন
নরেন্দ্রপুর গ্রিনপার্ক সর্বজনিন-এর এবারের থিম 'মুছে দিয়ে সকল কালো, আমার উমা ঘরে এল'।
নরেন্দ্রপুর গ্রিনপার্ক সর্বজনিন-এর এবারের থিম 'মুছে দিয়ে সকল কালো, আমার উমা ঘরে এল'। আর এই স্লোগানের মধ্যে দিয়ে এবার তাঁদের পুজোকে সমাজের সেই সব নারীকে উৎসর্গ করা হয়েছে যারা নিয়ত কোনও না কোনওভাবে সমাজের বুকে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। নারী নির্যাতনের পিছনে যে মানুষগুলো জড়িত তাদের ধিক্কায় জানিয়ে অসুরের সঙ্গেও তুলনা টানা হচ্ছে এই ভাবনার আধারে।

নারীশক্তির জয়গানের এই আবহে নরেন্দ্রপুর গ্রিনপার্ক মহালয়ার দিনে এক অভিনব উদ্যোগ নেয়। যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা ৫০ জন মেয়ের হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্য-বিমা। এক একটি স্বাস্থ্য-বিমার মূল্য পঞ্চাশ হাজার টাকা। এই স্বাস্থ্য-বিমা পাওয়া মেয়েরা এই মূল্যের ফ্রি-চিকিৎসা পরিষেবা পাবে। এমন উদ্যোগে সামিল হতে যেমন উপস্থিত হয়েছিলেন পুজো কমিটির প্রধান পৃষ্টপোষক নজরুল আলি মণ্ডল, তেমনি ছিলেন পুজো কমিটির প্রেসিডেন্ট তথা স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম। এছা়ড়াও ছিলেন পুজো কমিটির বিশিষ্ট সদস্যরা।

নরেন্দ্রপুর গ্রিনপার্ক ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই স্বাস্থ্য-বিমা দুস্থ এই মেয়েদের হাতে তুলে দেওয়া হয়। নরেন্দ্রপুর গ্রিনপার্ক সর্বজনিন দুর্গোৎসব কমিটির প্রধান পৃষ্টপোষক নজরুল আলি মণ্ডল জানান, এই ধরনের অভিনব উদ্য়োগে ভিত্তিতে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েদের পাশে দাঁড়ানোটাই মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরা সামজিক দিক থেকে একটা সুরক্ষা কবচ পেল বলেও মন্তব্য করেন তিনি। এমন উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়িকা ফিরদৌসী বেগমও। তিনি বলেন, এমন উদ্যোগ সত্যিকারেই অভিনব। এরজন্য পুজো কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাসকে অভিনন্দনও জানান তিনি।
পুজো কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস জানান, তাঁদের এবারের দুর্গাপুজো সেই সব অবেহলিত নারীদের জন্য যারা প্রতিনিয়ত এই সমাজের বুকে শোষণের শিকার হচ্ছেন। সেই কারণে পুজো কমিটির পক্ষ থেকে ৫০ জন দুস্থ মেয়ের হাতে এই স্বাস্থ্য-বিমা তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। মহালয়ের মতো পবিত্র দিনে এই স্বাস্থ্য- বিমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান বিশ্বজিৎ।

পুজোর আগমনীতে এখন মেতে উঠেছে নরেন্দ্রপুর গ্রিনপার্ক সর্বজনিন। তৃতীয়াতেই উদ্বোধন হয়ে যাচ্ছে পুজোর। সেদিন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও পুজোমণ্ডপে উপস্থিতি থাকবেন ফিরদৌসী বেগম, নজরুল আলি মণ্ডল, জাভেদ খান, শুভেন্দু আধিকারীরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications