মমতা না মোদী! কার ভাবমূর্তি এবার জয়ের কড়ি জোগাবে, কী বলছে সমীক্ষা রিপোর্ট

সমীক্ষার আভাস অনুযায়ী এবার পঞ্চায়েতে বিজেপির উত্থান হলেও ফের বিপুল জয়ের পথে তৃণমূল কংগ্রেসই। কিন্তু কীসের ফ্যাক্টর কাজ করছে এবার।

রাজ্যে কি গেরুয়া উত্থান স্রেফ সময়ের অপেক্ষা? নাকি এবারও তৃণমূল-ঝড়ে খড়কুঁটোর মতো উড়ে যাবে বিরোধীরা? বিজেপি কি পারবে মমতার ভাবমূর্তিকে ম্লান করে দিয়ে বাংলায় পদ্ম ফোটাতে? কী বলছেন বাংলার মানুষ? বাংলায় কার গ্রহণযোগ্যতা কতটা? মমতাকে টেক্কা দিতে কি এবার মোদী ফ্যাক্টর কাজ করবে বাংলায়?

মমতা না মোদী! কার ভাবমূর্তি এবার জয়ের কড়ি জোগাবে, কী বলছে সমীক্ষা রিপোর্ট

সমীক্ষার আভাস অনুযায়ী এবার পঞ্চায়েতে বিজেপির উত্থান হলেও ফের বিপুল জয়ের পথে তৃণমূল কংগ্রেসই। কিন্তু কীসের ফ্যাক্টর কাজ করছে এবার। সমীক্ষায় উঠে এসেছে ৩৬ শতাংশ মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতেই এবার তৃণমূল জয়ের কড়ি জোগাড় করে নিতে পারছে। আর ৪৩ শতাংশ মানুষের দাবি, পারফরম্যান্সই জেতাবে তৃণমূলকে।

পরোক্ষে বিজেপির যে এবার উত্থান হবে, তা কীসের উপর। ৫৩ শতাংশ মানুষ মনে করছে মোদীর ভাবমূর্তিই বিজেপির উত্থানের পথ প্রশস্ত করছে বাংলায়। ৩৫ শতাংশ মানুষ মনে করছেন মোদীর ভাবমূর্তি নয়, রাজ্যের বিজেপি নেতৃত্বের সম্মিলীত প্রয়াসই বিজেপিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলায়।

এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বামফ্রন্ট ও কংগ্রেসের যে আসন কমছে সেই আসন দখল করছে বিজেপি। তৃণমূল প্রায় একই জায়গাতেই দাঁড়িয়ে থাকছে। এই সমীক্ষা অনুযায়ী আদতে কোনও লাভ হচ্ছে না বিরোধীদের। কারণ ২০টি জেলার ১৭টিই তৃণমূলের দখলে থাকছে। আর তিনটি ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা। তবে বিজেপি শূন্য থেকে থেকে বাড়িয়ে জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জিততে পারে এবার। তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ৫৩৮টি আসন দখল করে বিজয়ী হতে পারে তৃণমূল কংগ্রেসই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+