সোমবার নারদ মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে
গত শুক্রবার হাইকোর্টের বিচারপতি বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনকে সঙ্গে নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল পাঁচ সদস
গত শুক্রবার হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনকে সঙ্গে নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল পাঁচ সদস্যের বিচারপতি একটি বৃহত্তর বেঞ্চ গঠন করেন এদিন সেই বেঞ্চেই বেলা ১১ টা থেকে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গত ১৭ মে সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে নারদ স্টিং অপারেশনের তদন্তে এই চারজনকে গ্রেফতার করে সিবিআই। নিম্ন আদালত তাঁদের জামিনও দেয়। কিন্ত গ্রেফতারের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে তদন্তকারী সংস্থাকে কাজে বাধা দেন ও আইনমন্ত্রী মলয় ঘটক নিম্ন আদালতে উপস্থিত থেকে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন, এমন অভিযোগ তুলে সিবিআই ওই দিনেই হাইকোর্টের দ্বারস্থ হন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে জামিনের উপর ওইদিন রাতেই স্থগিতাদেশ দেওয়ায় চার অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়। পরেরদিন, একপ্রস্থ শুনানির পরে জামিনের প্রশ্নে দুই বিচারপতির নির্দেশ নিয়ে মতভেদ হয়। ফলে জেলের পরিবর্তে আপাতত তাঁরা গৃহবন্দি রয়েছেন। কিন্ত মতভেদ হওয়ায় এই মামলার নিষ্পত্তির জন্য গঠিত হয় এই বৃহত্তর বেঞ্চ গঠিত হয়। এই বেঞ্চে মামলা কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications