কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা করলেন ম্যাথু স্যামুয়েল

কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টে মামলা করলেন নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। মামলাটি দায়ের করেছেন তাঁর আইনজীবী শামিম আহমেদ।

কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টে মামলা করলেন নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। মামলাটি দায়ের করেছেন তাঁর আইনজীবী শামিম আহমেদ।

কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা করলেন ম্যাথু স্যামুয়েল

২০১৬ সালে বিধানসভা ভোটের আগে সামনে আসে নারদ কাণ্ড। ওই স্টিং অপারেশনের করেছিলেন ম্যাথু স্যামুয়েল। তবে ভোট মিটে যাওয়ার পরই পাল্টা আঘাত আসে ম্যাথু স্যামুয়েলের ওপর। বিহারের এক প্রাক্তন সাংসদকে হুমকি দিয়ে তোলা আদায়ে ম্যাথু জড়িত বলে অভিযোগ করে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের হয় বিহারেও।

দিন দুয়ের আগে কলকাতায় এসেছেন নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। মুচিপাড়া থানায় হাজিরার সঙ্গে নারদ মামলায় সিবিআই-এর কাছেও যেতে হবে তাঁকে। এর আগেও একাধিকবার কলকাতায় আসতে হয়ে তোলাবাজি মামলায় শুনানির জন্য। আগেকার হাজিরা দেওয়ার পর নতুন তথ্য উঠে এসেছে বলে চিঠিতে জানানো হয়েছিল ম্যাথুকে। ৩০ অক্টোবর তাঁকে মুচিপাড়া থানায় হাজিরা দিতে বলা হয়েছিল।

কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা করলেন ম্যাথু স্যামুয়েল

হাইকোর্টে আবেদনে ম্যাথুর আইনজীবী জানিয়েছেন, মুচিপাড়া থানার পুলিশ কোন উদ্দেশ্যে তাঁর মক্কেলের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ এনেছে, তা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত। আগামী সপ্তাহে বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে এই আবেদনের শুনানির সম্ভাবনা।

ম্যাথু স্যামুয়েল এর আগেও অভিযোগ করেছিলেন, তোলাবাজি মামলা নয়, কলকাতা পুলিশ তাঁর কাছে নারদ মামলা নিয়েই জানতে চাইছে। একইসঙ্গে স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সিবিআই-এর হাতে আছে জেনেও, কলকাতা পুলিশ তা পেতে তাঁকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ম্যাথু। গুরুত্বপূর্ণ দুটি মোবাইল ফোনও চেয়ে পাঠিয়েছে কলকাতা পুলিশ। একইসঙ্গে সন্তোষ শংকরণ নাম দিয়ে তিনি যে আইডেন্টিটি কার্ডটি তৈরি করেছিলেন তাও জমা দিতে বলা হয়েছে। মোবাইল ফোন দুটি সিবিআই-এর কাছে আছে বলে জানিয়েছেন ম্যাথু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+