ভূতুড়ে ও মৃত! কয়েক লক্ষ ভোটারের নাম বাদ, সংখ্যাটা কত জানেন? UIDAI-এর তথ্য দেখে মাথায় হাত সকলের
ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ SIR। আর এই SIR নিয়ে এখন তোলপাড় গোটা রাজ্য। এর মধ্যেই আধার কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে এক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ তথ্যে বলা হয়েছে যে, আধার থেকে ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। এই তথ্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে উঠে এসেছে।

জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার জন্য নির্দেশ দিয়েছে। ঠিক সেই কথা মতোই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে, আধার কর্তৃপক্ষের বুধবার বৈঠক হয়। এই বৈঠক করার মূল উদ্দেশ্য হলো রাজ্যে কতজন মৃত ভোটার আছে তার সংখ্যা জানা। আর সেই বৈঠকে আধার কর্তৃপক্ষ ৩৪ লক্ষ নাম বাদের কথা জানিয়েছে কমিশনকে। রাজ্যে মৃত ভোটার কত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে যে, মৃত ভোটার, অনুপস্থিত ভোটারের নাম দুই জায়গায় রয়েছে বলে অভিযোগ। এই কারণেই নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকদের আধার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেয় এবং সেই কারণে এই বৈঠক হয়। UIDAI, পশ্চিমবঙ্গে ৩৪ লক্ষ মৃত ভোটারের হিসেব দিয়েছে যাঁদের নাম আধার থেকে বাদ গিয়েছে।
ব্যাঙ্কের সঙ্গেও আধার লিঙ্কড থাকার কারণে আধার কর্তৃপক্ষের থেকে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। ব্যাঙ্ক থেকেও বিভিন্ন তথ্য পাওয়ায় তদন্ত করা সুবিধাজনক হয়ে উঠছে। যাঁদের বহুদিন ধরে ব্যাঙ্কে KYC হয়নি অথবা খাতায় কলমে যাঁরা মৃত হয়েও যাঁদের নাম ভোটার তালিকায় থেকে গিয়েছে, কমিশন সেই সমস্ত তথ্য সংগ্রহ করছে। আবার এমন অনেক মানুষও রয়েছেন, যাঁরা মৃত কিন্তু তাঁদের জীবিত অবস্থাতেও আধার কার্ড ছিল না।
রাজ্যে এই মুহূর্তে SIR-এর কাজ চলার কারণে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন বিএলও-রা। কমিশন আধারের থেকে, ব্যাঙ্কের কাছ থেকে তথ্য় মেলানোর পাশাপাশি, অনলাইনেও তথ্য সংগ্রহের কাজ করছে। এটার উপর ভিত্তি করেই প্রথমে খসড়া এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে। খসড়া তালিকায় যদি কোনও ক্ষেত্রে মৃত বা অনুপস্থিত ভোটার পাওয়া যায় অথবা একজন ভোটারের নাম যদি দুই জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে বিএলও-দের উপর চাপ আসবে বলে জানা যাচ্ছে। তাই কমিশন নির্দেশ দিয়েছে যে বিএলও-দের সতর্ক থেকে কাজ করতে হবে।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র











Click it and Unblock the Notifications