সরকারি চাল মজুতে নাম জড়াল সিপিএম-এর, সাফাই দিলেন তৃণমূল বুথ সভাপতি
১০ বছরের বেশি সময় ক্ষমতায় না থেকেও সরকারি চাল মজুতে নাম জড়াল সিপিএম (cpim)-এর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের (kharagpur)। যদিও এর সাফাই দিয়েছেন শাসকদলের নেতা। গ্রামবাসীদের ত্রাণ বিলি করতেই সেই চাল মজুত করা হয়েছি
১০ বছরের বেশি সময় ক্ষমতায় না থেকেও সরকারি চাল মজুতে নাম জড়াল সিপিএম (cpim)-এর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের (kharagpur)। যদিও এর সাফাই দিয়েছেন শাসকদলের নেতা। গ্রামবাসীদের ত্রাণ বিলি করতেই সেই চাল মজুত করা হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূলের (trinamool congress) বুথ সভাপতি।

জেলায় জেলায় ইয়াসের তাণ্ডব
গত বুধবার আঘাত হেনেছিল ইয়াস। দিন যত গিয়েছে, বিভিন্ন জায়গায় ইয়াস এবং তার পরবর্তী জলস্ফীতিতে ক্ষতির পরিমাণ সামনে আসছে। সব থেকে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর। সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও ক্ষয়ক্ষতি কম হয়নি। ঘরবাড়ি থেকে চাষের জমি সবই চলে গিয়েছে জলেরা তলায়। মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে।

সিপিএম সমর্থকের বাড়িতে চাল মজুত
ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ১ নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানেই এক সিপিএম সমর্থকের বাড়িতে চাল মজুতের অভিযোগ ওঠে। গ্রামবাসীরা জানার পরেই ওই সিপিএম সমর্থকের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। পরে বিডিও অফিসের কর্মীরা পুলিশকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই চাল উদ্ধার করে।

সিপিএম সমর্থকের দাবি
অন্যদিকে সিপিএম সমর্থক দাবি করেছেন, তৃণমূলের বুথ সভাপতি তাঁকে বাড়িতে ওই চাল রাখতে অনুরোধ করেছিলেন। সেই কারণেই তিনি চাল বাড়িতে রেখেছিসেন। এর বাইরে তিনি কিছুই জানেন না।

তৃণমূল বুথ সভাপতির সাফাই
তবে পুরো ঘটনার পিছনে রয়েছেন তৃণমূল বুথ সভাপতি। তিনি দাবি করেছেন ইয়াস বিপর্যয়ের ত্রাণ হিসেবেই ওই চাল আনা হয়েছিল। জায়গা না থাকায় সিপিএম সমর্থকের বাড়িতে রাখা হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে ভিন্নমত তৃণমূল অঞ্চল প্রধানের। তিনি বলেছেন, ওই নেতা চাল দুর্নীতিতে জড়িত। ওই নেতাই পঞ্চায়েত অফিস থেকে জোর করে চাল নিয়ে এসেছিলে বলে জানিয়েছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications