Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেদ্ধ ভাতেই এবার উদরপুর্তি করুন, রান্নার গ্যাসের পর এবার সরষের তেলের দামে আগুন

সেদ্ধ ভাতেই এবার উদরপুর্তি করুন, রান্নার গ্যাসের পর এবার সরষের তেলের দামে আগুন

সরষের তেলে মাছ ভাজা আর খেতে হবে না। উৎসবের মরশুমের শুরুতেই যাকে বলে দামের ছ্যাঁকা লাগছে সরষের তেলে। লিটার প্রতি ১৭৫ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে সরষের তেল। দাম শুনে পিলে চমকে যাওয়ার অবস্থা। বাঙালির রান্না ঘরে সরষের তেল ছাড়া রান্না যাকে বলে অসম্ভব। এবার সেই সরষের তেলেই দামের কোপ পড়েছে। রান্নার গ্যাসের দাম তো আগেই বেড়ে ১০০০ ছুঁই ছুঁই করছে এবার তার দোসর হয়েছে সরষের তেল।

 সরষের তেল ২০০ টাকা কিলো

সরষের তেল ২০০ টাকা কিলো

গত কয়েক মাস ধরেই সরষের তেলের দাম বাড়তে শুরু করেছিল। গত কয়েক মাসে ১৫০ টাকা লিটার ছাপিয়ে গিয়ে ১৬০-১৭০ টাকা লিটার প্রতি বিক্রি হচ্ছিল সরষের তেল। কিম্তু সেপ্টেম্বর মাস পড়তেই সরষের তেলের দাম ২০০ টাকা পার হয়ে গিয়েছে। মাস পয়লার বাজারেই বড় ধাক্কা। মাছে ভাতে বাঙালির সবেতেই সরষের তেলের প্রয়োজন হয়। হঠাৎ করে সরষের তেলের এতটা দাম বেড়ে গিয়েছে যে তাতে প্রবল সংকটে পড়েছে আমজনতা। সাধারণ সরষের েতলের দাম যদি ২০০ টাকা হয়ে যায় তাহলে ব্র্যান্ডেড সরষের তেলের দাম আরও বেশি হয়েছে তাতে কোনও সন্দেব নেই। পুজো আগে পকেট মোটা টাকার টান পড়বে তাতে কোনও সন্দেহ নেই।

রান্নার গ্যাস অগ্নিমূল্য

রান্নার গ্যাস অগ্নিমূল্য

সেপ্টেম্বরের শুরুতেই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২৫ টাকা বেড়েছে। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়লেও, ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দামও িকছু কম নয়। কারণ নাম মাত্র ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। কাজেই সেই ৯০০ টাকার বেশিই দাম দিয়ে কিনতে হয় রান্নার গ্যাস। ভর্তুকিহীন আর ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দামের তেমন কোনও ফারাক থাকে না।

 সবজির দাম আকাশ ছোঁয়া

সবজির দাম আকাশ ছোঁয়া

শুধু রান্নার গ্যাস বা সরষের তেলের দাম নয় চাল-ডাল-সবজির দামও চড়তে শুরু করেছে। বৃষ্টির কারণে নাকি একাধিক জিনিসের ফলনে ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু-পেঁয়াজের দামও কমার নাম করছে না। সাধারণ মানুষ কিছু না থাকলে আলু সিদ্ধ ভাত খেয়েও যে দিন গুজরান করবেন তারই উপায় নেই। আলু, সরষের তেল,রান্নার গ্যাস তিনটে জিনিসের দামই হুহু করে বেড়ে গিয়েছে। পরিবহণ খরচ বাড়ার কারণেই এই মূল্য বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

প্রতিবাদে মমতা

প্রতিবাদে মমতা

এই নিয়ে অবিজেপি রাজনৈতিক দলগুলি কেন্দ্রের বিরোধিতায় সামিল হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করেছে বলে অভিযোগ করেছেন। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েেছন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+