মুর্শিদাবাদ পুলিশের অভিযান! গ্রেফতার মহিলা অস্ত্র ব্যবসায়ী
অস্ত্র কারবারে জড়িত গৃহবধূও। বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে অভিযান শুরু করে এমনই তথ্য পেয়েছে মুর্শিদাবাদ জেলার পুলিশ ।
অস্ত্র কারবারে জড়িত গৃহবধূও। বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে অভিযান শুরু করে এমনই তথ্য পেয়েছে মুর্শিদাবাদ জেলার পুলিশ । ফারাক্কা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে । তার নাম ফুরকান বিবি। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, এই মহিলার স্বামীও এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িয়ে আছে ।

ফুরকান বিবির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ টি ৯ এমএম পিস্তল, চারটি পাইপ গান ও ২১৩ টি গুলি পাওয়া গিয়েছে । এই মহিলার স্বামী পলাতক । তার খোঁজ করছে পুলিশ ।
উল্লেখ্য গত কয়েক দিন ধরে এই জেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েক জন অস্ত্র কারবারীকে গ্রেফতার করে পুলিশ । সাগরদিঘি, ফারক্কা, সমসেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় এই সব অস্ত্র কারবারীদের ধরে তাদের কাছ থেকেই প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । পুজোর মুখে এত পরিমাণ বেআইনি অস্ত্র কারবারের ঘটনাতে উদ্বিগ্ন জেলার প্রশাসন । পুলিশ জানায় যে এই সব অস্ত্র কারবারিদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে ।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications