ভোটের বাজারে ফিরল 'গুড়-বাতাসা', সঙ্গে 'মুড়ি-চানাচুর'!

এবারও ভোটের বাজারে ফিরে এল গুড় বাতাসা সঙ্গে মুড়ি-চানাচুর।

আগের ভোটে গুড়-বাতাসা দিয়ে ভোটারদের সন্তুষ্ট করতে চেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারও ভোটের বাজারে ফিরে এল গুড় বাতাসা। এবার বীরভূমের মল্লারপুরে গুড় বাতাসা দেওয়ার অভিযোগ উঠল ভোটারদের।

ভোটের বাজারে ফিরল গুড়-বাতাসা, সঙ্গে মুড়ি-চানাচুর!

তার পাশাপাশি মুড়ি-চানাচুর বিলিয়ে সংবাদে এল বিজেপিও। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

ঝাড়গ্রামের ঢেঁকিপুরা বুথের সামনে মুড়ি-চানাচুর বিলির অভিযোগ সামনে আসে। এক যুবককে মুড়ি চানাচুর বিলি করতে দেখা যায়। সে বিজেপি কর্মী বলে অভিযোগ।

এলাকার মানুষরা মুড়ি-চানাচুরের খবর পেয়ে অনেকে এসে ভোট দিয়ে খেয়ে গিয়েছেন। কেউ আবার বাড়িতে নিয়ে গিয়েছেন। ভোট নিয়ে বসে থাকলে এঁদের হবে না। ভোট দিয়েই কাজে বেরিয়ে গিয়েছেন অনেকেই। তার আগে মুড়ি-চানাচুরে পেট ভরিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+