Municipal Election 2022: ভোট ইউপিতে, বাংলা পুরসভা নির্বাচন! তফাত শুধু হিংসায়, ভিডিও শেয়ার অমিত মালব্যের

Municipal Election 2022: ভোট ইউপিতে, বাংলা পুরসভা নির্বাচন! তফাত শুধু হিংসায়, ভিডিও শেয়ার অমিত মালব্যের

বাংলায় ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ ( municipal election) হচ্ছে। এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই বহরমপুর হোক কিংবা কালনা, কামারহাটি কিংবা কোন্ননগর সব জায়গা থেকেই সন্ত্রাসের অভিযোগ এসেছে। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। বিজেপি (BJP) নেতা অমিত মালব্য (Amit Malviya) উত্তর প্রদেশের (Uttar Pradesh) ভোটের সঙ্গে বাংলার (West Bengal) ভোটের তুলনা করেছেন।

ভোটের হিংসার ভিডিও শেয়ার

এদিন উত্তর প্রদেশে পঞ্চম দফার ভোট হচ্ছে। অন্যদিকে বাংলায় ২০ টি জেলায় ১০৮টি পুরসভায় নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে নির্বাচন শুরুর আগে থেকেই সন্ত্রাসের অভিযোগ করেছেন বিরোধীরা। যা নিয়ে এদিন একটি ভিডিও শেয়ার করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। যেখানে তিনি বলেছেন, পুরসভার কাউন্সিলর নির্বাচনের জন্য বাংলা এবং উত্তর প্রদেশে বিধানসভার ভোট হচ্ছে। কিন্তু বাংলায় নজিরবিহীন হিংসা চলছে। শনিবার রাতে কোন্ননগরের ১০ নম্বর ওয়ার্ডে বিদায়ী তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রার্থী হওয়া বিজেপির কৃষ্ণা ভট্টাচার্যের ওপরে হামলার ভিডিও শেয়ার করে তাঁর অভিযোগ, তৃণমূলের গুণ্ডারা আক্রমণ চালিয়েছিল।

বাংলায় গণতন্ত্রকে হরণ করা হয়েছে

অপর একটু টুইটে অমিত মালব্য অভিযোগ করেছেন, বাংলার গণতন্ত্রকে হরণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতাদের গতিবিধি সীমিত করতে পুলিশকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন তিনি। সেখানে তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে পুলিশের নোটিশ দেওয়ার নিন্দা করেছেন। দলীয় সংগঠনের কাজে সমন্বয় থেকে বিরত রাখতেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

তীব্র নিন্দা বিজেপির রাজ্য সভাপতির

তীব্র নিন্দা বিজেপির রাজ্য সভাপতির

ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমজার। এদিন তিনি বলেছেন, একজন যাটোর্ধ্ব মহিলা, রাজ্যের প্রাক্তন সহ সভাপতি, অমানসিকভাবে মারধর করা হয়েছে। একজন মায়ের বয়সী মহিলাকে একমাত্র তৃণমূলই এইভাবে মারধর করতে পারে। এই দলের কাছ থেকে তাদের আর কিছুর আশা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এরা গণতন্ত্রের কোনও ব্যবস্থাই মানে না বলেও মন্তব্য করেছেন তিনি। লড়াই করেই এই অত্যাচারী সরকারের পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন তিনি।

কমিশনের কাছে জানিয়ে লাভ নেই

কমিশনের কাছে জানিয়ে লাভ নেই

সকাল থেকে একের পর এক জায়গা থেকে অভিযোগ এসেছে তৃণমূলের বিরুদ্ধে। কোথায়ও এজেন্টদের বের করে হয়েছে তো কোথাও প্রার্থীর ওপরে হামলা। যা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন রাজ্য নির্বাচন কমিশনকে এইসব জানিয়ে কোনও লাভ নেই। এব্যাপারে পরবর্তী কালে ভাবতে হবে। তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের কথাও বলেছেন তিনি। সুকান্ত মজুমদার বলেছেন, পুরভোট শেষ হয়ে গেলেই বিজেপি লাগাতার আন্দোলন শুরু করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+