মমতা থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতানেত্রীকে চিঠি, কী লিখলেন তাতে

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার শুভেচ্ছা জানালেন মুকুল রায়। শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কেও।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার শুভেচ্ছা জানালেন মুকুল রায়। শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কেও।

মমতাকে বিজয়ার শুভেচ্ছা মুকুলের

মমতাকে বিজয়ার শুভেচ্ছা মুকুলের

ইতিমধ্যেই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছেন মুকুল রায়। অন্যদিকে, তাঁকে ছয় বছরের জন্য সাসপেন্ডও করা হয়েছে। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে তিনি যোগ দিতে যাচ্ছেন বিজেপিতে। বিজেপির শহিদ মিনারের সভায় মুকুল রায় ওই দলে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। সেই সময়ে এই ধরণের বার্তা খুবই তাৎপর্যপূর্ণ।

মুকুল রায়ের প্রতিক্রিয়া

মুকুল রায়ের প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে মুকুল রায়ের বক্তব্য খুব স্পষ্ট। তিনি বলেছেন, 'সামাজিকতার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কোথায়? আগে আমি তৃণমূলে থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। আহলে এখন তৃণমূল নেত্রীকে তা পাঠাতে পারব না কেন?'

শুভেচ্ছা বার্তা তৃণমূলের অধিকাংশ নেতানেত্রীর কাছে

শুভেচ্ছা বার্তা তৃণমূলের অধিকাংশ নেতানেত্রীর কাছে

মুকুল রায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সিকেও। শুভেচ্ছা বার্তা গিয়েছে তৃণমূলের অধিকাংশ নেতা মন্ত্রীর কাছেও।

শুভেচ্ছা বার্তা মান্নান-সুজন, সনিয়া-কারাতকেও

শুভেচ্ছা বার্তা মান্নান-সুজন, সনিয়া-কারাতকেও

এই মুহুর্তে বিজেপি সভাপতি অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে শুভেচ্ছা বার্তা যাবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এর বাইরেও, রাজ্যের বিরোধী শিবিরের আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী কিংবা দিল্লিতে সনিয়া গান্ধী এবং প্রকাশ কারাতের কাছেও গিয়েছে মুকুল রায়ের বিজয়ার শুভেচ্ছা বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+