মমতার গেম-প্ল্যানেই ভাঙড়কাণ্ডে গ্রেফতার আরাবুল, চাঞ্চল্যকর দাবি মুকুল রায়ের
ভাঙড় অগ্নিগর্ভ হয়ে ওঠার পিছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম প্ল্যান। শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের এক প্রচারসভা থেকে মুকুল রায় একহাত নিলেন মুখ্যমন্ত্রীকে।
ভাঙড় অগ্নিগর্ভ হয়ে ওঠার পিছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম প্ল্যান। শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের এক প্রচারসভা থেকে মুকুল রায় একহাত নিলেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ভাঙড়ে হাফিজুল খুন থেকে শুরু করে আরাবুলের গ্রেফতারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। উনিই সমস্ত কিছু পরিচালনা করছেন পিছন থেকে।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই আরাবুলকে দিয়ে খুন করিয়েছেন ভাঙড়ে। তারপর উনিই আরাবুলকে গ্রেফতার করালেন। আবার উনিই আরাবুল ইসলামকে মুক্ত করে দেবেন। এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম প্ল্যান। নেত্রীর তৈরি করা গেম প্ল্যান মতোই কাজ করেছেন আরাবুল। কাজ করছেন 'আরাবুল'রা।
এদিন চন্দ্রকোণা রোডের সভা থেকে মুকুল রায় তাঁর প্রাক্তন নেত্রীকে একহাত নিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন ভাঙড়ের মানুষ না চাইলে পাওয়ার গ্রিড হবে না। এখন তিনিই ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে বলছেন পাওয়ার গ্রিড হবেই। আর তা করতেই তিনি আরাবুলকে দিয়ে এলাকা সন্ত্রস্ত করে চুলেছেন। যাতে মানুষ ভয় পান, আন্দোলন বন্ধ করে দেন, তা-ই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরাবুলকে লোক দেখানো গ্রেফতার করানো হয়েছে। আর রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এদিনই জলপাইগুড়ি জেলার বিজেপির পর্যবেক্ষক প্রবাল রাহাকে গ্রেফতার করা হয়েছে। জেলায় যাতে বিজেপি ভালো ফল করতে না পারে, সেজন্যই এই গ্রেফতার। মুকুল হুঁশিয়ারি দেন, যা-ই করুন বাংলার মানুষের আস্থা আপনার প্রতি আর নেই, তাঁদের আস্থা এখন টলমল। তাই পরিবর্তন হবেই। গদি থেকে সরতেই হবে আপনাকে।












Click it and Unblock the Notifications