পঞ্চায়েত নির্বাচনের অস্থিরতায় দায়ী মমতাই, মুকুলের ‘ক্লিনচিট’ নির্বাচন কমিশনকে

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যে যে নাটক চলছে, তার জন্য নির্বাচন কমিশন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপি নেতা মুকুল রায়।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যে যে নাটক চলছে, তার জন্য নির্বাচন কমিশন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপি নেতা মুকুল রায়। বুধবার মালদহে বিজেপির দলীয় কর্মসূচিতে তিনি বলেন, রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা নেই। যা কিছু করছেন বাংলার মুখ্যমন্ত্রীই।

 পঞ্চায়েত নির্বাচনের অস্থিরতায় দায়ী মমতাই, মুকুলের ‘ক্লিনচিট’ নির্বাচন কমিশনকে

মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্যাডার দিয়ে ভোট করতে। সেই কারণেই এমন সমস্যা তৈরি হচ্ছে। তিনি কেন্দ্রীয় বাহিনীও আনতে চান না, উপরন্তু তিন দফার ভোট এক দফায় সারতে চাইছেন। এই অভিসন্ধি থেকেই পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। আর সেই উদ্দেশ্যই হল ক্যাডার দিয়ে ভোট করানো। গণতন্ত্রের কণ্ঠরোধ করে ভোটে জেতা।

মুকুল রায় এদিন কটাক্ষ করেন তৃণমূলের ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভকে। এ প্রসঙ্গে মুকুল বলেন, তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ইতিহাস তৈরি করেছে। কোথাও এমন লজ্জার নজির নেই। এর আগে বামফ্রন্ট সরকারের আমলে এমন ঘটনা ঘটেছিল। সেই রেকর্ডও তছনছ করে দিন তৃণমূল। এ ঘটনা গণতন্ত্রের লজ্জা।

মুকুল রায়ের অভিযোগ, এই ভোটে নিশ্চিত হার জেনেই তৃণমূল কংগ্রেস ভোটকে প্রহসনে পরিণত করে চলেছেন। মানষকে বিভ্রান্ত করছেন। ভোট নিয়ে এই নোংরামো ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। তিনি বলেন, নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না করেই নির্বাচনের দিন স্থির করা হয়েছে। প্রথমে তিন দফায় ভোট জানিয়েও, একই সংখ্যক নিরাপত্তাবাহিনী নিয়ে পরে এক দফায় ভোট করতে চাইছে।

মনোনয়ন প্রত্যাহর পর্ব শেষ হয়ে গিয়েছে। ভোটের দিন এগিয়ে আসছে, অথচ এখন কোন বুথে কত পুলিশ, কোথায় নিরাপত্তা কেমন হবে, তা স্থির করে উঠতে পারেনি কমিশন। আসলে নির্বাচন কমিশন তো নামেই। সমস্ত ব্যবস্থা পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন বাংলার মুখ্যমন্ত্রী। গ্রাম বাংলার উন্নয়ন ব্যাহত হচ্ছে নির্বাচন বিলম্বে। এখন এমনই অবস্থা বলা যাবে না ১৪ মে ভোট হবে। আবার বলা যাবে না ১৪ মে ভোট হবে না। এমন পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+