মুকুল রায় রহস্যের এক নাম! দিল্লির ডাক উপেক্ষা করে ফের বাড়ালেন জল্পনার পারদ

মুকুল রায় ক্রমেই রসহ্যময় এক নাম হয়ে উঠছেন। তিনি যে কী করবেন ২০২১ বিধানসভা নির্বাচনের আগে, তা নিয়ে প্রতিদিনই নতুন করে ধন্দ তৈরি হচ্ছে।

মুকুল রায় ক্রমেই রসহ্যময় এক নাম হয়ে উঠছেন। তিনি যে কী করবেন ২০২১ বিধানসভা নির্বাচনের আগে, তা নিয়ে প্রতিদিনই নতুন করে ধন্দ তৈরি হচ্ছে। এই যে দিল্লির বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর তাঁকে নিয়ে জল্পনা তৈরি হল, সেই পারদ নামতে না নামতেই ফের তিনি ধন্দ তৈরি করলেন অমিত শাহের তলব নস্যাৎ করে।

মুকুল রায়ের গতিবিধি নিয়ে জল্পনা অব্যাহত

মুকুল রায়ের গতিবিধি নিয়ে জল্পনা অব্যাহত

মুকুল রায়ের গতিবিধির কূল-কিনারা পাওয়া যাচ্ছে না। যখন মুকুলের কলকাতায় ফিরে আসার পর তাঁর বিজেপি ছাড়া নিয়ে জল্পনা চলছে, তখন তিনি সাংবাদিক বৈঠক করে জানান, বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন। অযথা তাঁকে নিয়ে মনগড়া গল্প তৈরি করা হচ্ছে। বিজেপির কারও সঙ্গে তাঁর কোনও দূরত্ব তৈরি হয়নি।

মুকুলকে ফের তলব অমিত শাহের

মুকুলকে ফের তলব অমিত শাহের

এই অবস্থায় অমিত শাহ তাঁকে ফের তলব করেন বলে জানা যায়। তারপরই শোনা যায় মুকুল রায় অমিত শাহের ডাকে শুক্রবার রাতেই দিল্লি উড়ে যাবেন। ফলে ফের একবার মুকুল রায়ের নতুন পদ পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু শনিবার দেখা যায় তিনি দিল্লি উড়ে যাননি। মুকুল জানান সোমবার তিনি দিল্লি যাবেন।

মুকুলকে অজানা ঠেকছে বিজেপির

মুকুলকে অজানা ঠেকছে বিজেপির

এরইসঙ্গে তিনি জানিয়ে দেন, অমিতজির সঙ্গে বৈঠকের কোনও কর্মসূচি নেই। তিনি নিতান্তই ব্যক্তিগত কাজে দিল্লি যাচ্ছেন এবার। কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানকে উপেক্ষা করে তিনি কেন দিল্লি গেলেন না তা নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। মুকুল রায় কী করবেন, তা এখন অজানা ঠেকছে বিজেপির কাছেও।

 বিজেপিকে উপেক্ষা নাকি সংবাদমাধ্যমের কাছে ধন্দ

বিজেপিকে উপেক্ষা নাকি সংবাদমাধ্যমের কাছে ধন্দ

তিনি বিজেপিতেই আছেন বিজেপিতেই থাকবেন এই বার্তা দেওয়ার পর মুকুল রায় বেসুরো বাজতে শুরু করেছেন। দিল্লি থেকে ডাক এলেও তিনি যাচ্ছেন না, আবার বলছেন কোনও রাজনৈতিক কর্মসূচি নেই তাঁর। ব্যক্তিগত কাজে দিল্লি যাবেন। তাই মুকুল বিজেপিকে উপেক্ষা করছেন, নাকি সংবাদমাধ্যমের কাছে ধন্দ তৈরি করছেন, সেটা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে।

মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা চলছেই

মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা চলছেই

সম্প্রতি মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা হয়েছে। কখনও শোনা গিয়েছে তিনি তৃণমূলের সঙ্গে গোপন বৈঠক করেছেন, কখনও শোনা গিয়েছে বিজেপি তাঁকে গুরুত্ব দিচ্ছে না। তাই তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে আছেন তিনি।

জল্পনার তালিকায় সংযোজন দিল্লির বৈঠক

জল্পনার তালিকায় সংযোজন দিল্লির বৈঠক

আর এই জল্পনার তালিকায় নবতম সংযোজন, দিল্লির বৈঠকের মাঝপথে মুকুল রায়ের কলকাতায় ফেরা। সেইসঙ্গে জুড়ে যায় মুকুলের দিল্লির বাড়ি থেকে নরেন্দ্র মোদী-অমিত শাহদের ফ্লেক্স-ব্যাটন খুলে ফেলা। সেই জল্পনার জবাব দিতে গিয়েই মুকুল রায় বলেন, তাঁকে নিয়ে চক্রান্ত হচ্ছে। তিনি বিজেপিতেই ভালো আছেন, বিজেপিতেই থাকবেন, তিনি তৃণমূলে যাচ্ছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+