প্রকাশ্য জনসভায় টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে কুরুচিকর আক্রমণ সাংসদ সৌমিত্র খাঁয়ের
প্রকাশ্য জনসভায় টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে কুরুচিকর আক্রমণ সাংসদ সৌমিত্র খাঁয়ের
পূর্ব বর্ধমানের প্রকাশ্য সভা থেকেই অভিনেত্রী সায়নী ঘোষকে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, 'আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করেছে, আমাদের মা মা মনসাকে যারা অপমান করে, তারাই আসল যৌনকর্মী বলে আমি মনে করি।’ 'জয় শ্রী রাম’ স্লোগানের বিরোধিতা করে টলিউড অভিনেত্রী বর্তমানে রাজ্যের গেরুয়া শিবিরের রোষানলে।

ইতিমধ্যেই 'শিবলিঙ্গে কণ্ডোম পরানো’ প্রসঙ্গে সায়নী ঘোষের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করে ফেলেছেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। আইনি মামলায় জর্জরিত অভিনত্রী পাঁচ বছর আগের পোস্ট সোশ।আল মিডিয়া থেকে সরিয়ে দিলেও ক্রমাগত ধর্ষণ–খুনের হুমকি পাচ্ছেন তিনি।
সায়নী ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এবার সেই প্রসঙ্গ টেনে এনেই বিজেপির এক ভরা সভায় অভিনেত্রীকে 'যৌনকর্মী’ বলে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ। বিজেপি নেতা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হন। তবে শুধু সায়নী ঘোষের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে ক্ষান্ত হননি সৌমিত্র খাঁ, তিনি গোমাংস রান্না করার প্রসঙ্গ তুলে দেবলীনা দত্তের বিরুদ্ধেও কথা বলেন।
কিছুদিন আগেই সৌমিত্র খাঁর স্ত্রী তৃণমূলে যোগ দেওয়াকে কেন্দ্র করে তাঁদের সম্পর্ক বিবাহ বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যায়। দাম্পত্য জীবন নিয়ে এখনও জলঘোলা চলছে। তবে টলিউড অভিনেত্রীদের মন্তব্যকে ঘিরে বিজেপি নেতার এমন প্রতিক্রিয়াকে অনেকেই ভালো নজরে দেখছেন না।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications