আম্ফান মোকাবিলায় কোমর বেঁধে নামলেন মিমি, যাদবপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
আম্ফান মোকাবিলায় কোমর বেঁধে নামলেন মিমি, যাদবপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত শহর কলকাতা। নিজের কেন্দ্র যাদবপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বেরিয়ে পরলেন সাংসদ মিমি চক্রবর্তী। আম্ফান বিধ্বস্ত বারুইপুর, সোনারপুর, ভাঙড় ঘুরে দেখেন মিমি। সেখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আস্বস্ত করেন সাংসদ।

পরিদর্শনে মিমি
আম্ফানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। সোনারপুর, বারুইপুর, ভাঙর, সুভাষগ্রামের বিস্তীর্ণ এলাকা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কেন্দ্রের দুর্গতদের পাশে দাঁড়াতে বেরিয়ে পড়েন সাংসদ মিমি চক্রবর্তী। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে এলাকা বাসীকে আস্বস্ত করেন তিনি। সামর্থ অনুযায়ী সবরকম সাহায্য করার প্রতিশ্রুতি িদয়েছেন তিনি।

পরিদর্শনে নুসরতও
বসিরহাটে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তৃণমূল সাংসদ নুসরত জাহানও। হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়ার দুর্গত মানুষজনের সঙ্গে কথা বলেন। ত্রাণের ব্যবস্থাও করেন তাঁদের জন্যে। পরিস্থিতি সামাল দিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তার আগে প্রধানমন্ত্রী বৈঠকে যাওয়ার চেষ্টা করেছেন তিনি কিন্তু সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় নুসরতকে।

দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে যাচ্ছেন মমতা
আগামিকাল দক্ষিণ ২৪ পরগনার আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোসাবা, বাসন্তা, ঝড়খালি, সন্দেশখালি ঘুরে দেখবেন তিনি। হেলিকপ্টারে এলাকা সার্ভে করবেন মমতা। ইতিমধ্যেই রাজ্যের ক্ষতির খতিয়ান দিয়েছে রাজ্য সরকার।

১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য
প্রধানমন্ত্রী আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে রাজ্যের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications