রাহুলের 'ধোঁকা'র জবাব! মৌসম জানালেন দল পরিবর্তনের কারণ
রাহুল গান্ধীর 'ধোঁকা' জবাব দিলেন উত্তর মালদহের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। তিনি বলেন, উনি এসেছেন ভোট প্রচারে। তিনি অনেক কিছুই বলতে পারেন। উত্তর মালদার মানুষই এই কথার জবাব দেবেন।
রাহুল গান্ধীর 'ধোঁকা' জবাব দিলেন উত্তর মালদহের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। তিনি বলেন, উনি এসেছেন ভোট প্রচারে। তিনি অনেক কিছুই বলতে পারেন। উত্তর মালদার মানুষই এই কথার জবাব দেবেন, তিনি তাদের সঙ্গে বেইমানি করেছেন না পাশে আছেন। তিনি তৃণমূলের গিয়েছেন মানুষের কাজ করার জন্য।

রাহুল গান্ধীর কটাক্ষের জবাব দিতে গিয়ে মৌসম বলেছেন, তিনি দল পরিবর্তন করেছেন। কেননা তিনি দেখেছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন। শুধু নির্বাচনের সময়ই নয়, সব সবসময়ই তিনি মানুষের পাশে থাকেন। তাই তিনি ( মৌসম) তৃণমূলে গিয়েছেন মানুষের কাজ করার জন্য। মানুষের বিপদে পাশে থাকার জন্যই তার দল পরিবর্তন বলে জানিয়েছেন মৌসম। তাঁর বিশ্বাস উত্তর মালদহের মানুষ, দল পরিবর্তনের বিষয়টি ভাল করে বুঝেছেন। আগামী দিনে তাঁরা তাঁকে আগের মতোই আশীর্বাদ করবেন বলেও আশাপ্রকাশ করেছেন মৌসম।
শনিবার চাঁচলে মৌসম বেনজির নূরের নাম না করে কংগ্রেসের পুরনো প্রার্থী এলাকার মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছেন বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। রাহুল দাবি করেন, উত্তর মালদহ কংগ্রেসের গড়। ধোঁকা দিয়ে বাংলায় কাজ করা যাবে না। বলেন রাহুল গান্ধী।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications