১০ বছরের মেয়েকে নিয়ে ট্রেনের সামনে মরণ ঝাঁপ মায়ের, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
দশ বছরের মেয়েকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা। শনিবার দুপুরে হাওড়ার বালি স্টেশনের অদূরেই ঘটে এই ঘটনা।
হাওড়া, ১৫ এপ্রিল : দশ বছরের মেয়েকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা। শনিবার দুপুরে হাওড়ার বালি স্টেশনের অদূরেই ঘটে এই ঘটনা। রেল পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আপাতভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে রেল পুলিশ খতিয়ে দেখছে এটি আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা। মা ও মেয়ের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বালি স্টেশনের তিন নম্বর লাইনে ট্রেনটি আসার ঠিক আগের মুহূর্তেই ওই মহিলা মেয়েপর হাত ধরে ঝাঁপিয়ে পড়েন বলে দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। মেয়ের দু'টি পা-ই কেটে যায়। রেল ট্র্যাকের মধ্যে পড়েছিল মেয়ের দেহ। আর মায়ের দেহ ট্রেনটি মুখে করে নিয়ে চলে যায় স্টেশন পর্যন্ত। স্টেশনে ট্রেনটি থামার পর উদ্ধার করা হয় মায়ের দেহ। রেল পুলিশ বালিকার দেহও উদ্ধার করে।
দু'টি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। মা ও মেয়ের পরিচয় জানতে পারেনি পুলিশ। তাদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। তাহলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে, কী কারণে এই মৃত্যু। যদি আত্মহত্যা হয়, কেন মা ও মেয়ে মিলে এই ঘটনা ঘটালেন, তাও স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications