পোষ্য-বিবাদের জেরে পড়শিদের হাতে শ্লীলতাহানির শিকার মা ও মেয়ে

মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন মেয়েও। পোষ্য-বিবাদের জেরে পড়শিদের হাতে শ্লীলতাহানির শিকার হলেন মা ও মেয়ে দু’জনেই।

দক্ষিণ ২৪ পরগনা, ৩০ জানুয়ারি : মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন মেয়েও। পোষ্য-বিবাদের জেরে পড়শিদের হাতে শ্লীলতাহানির শিকার হলেন মা ও মেয়ে দু'জনেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নারায়ণপুরে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্তরা।[এইকাজ করলে দুই ছেলে আরিয়ান আর আব্রামের মুণ্ডচ্ছেদ করবেন শাহরুখ!]

রবিবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত। বাড়ির পোষ্য কুকুরের চিৎকার প্রতিবেশীদের বিরক্তের কারণ হয়ে উঠেছিল। প্রতিবাদে এলাকার তিন যুবক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন মহিলাকে। মহিলা পাল্টা প্রতিবাদ করলে, তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁকে নিগ্রহ করেই ক্ষান্ত থাকেননি প্রতিবেশীরা, মারধরও করা হয়।[ফের শ্লীলতাহানি বেঙ্গালুরুতে, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা]

পোষ্য-বিবাদের জেরে পড়শিদের হাতে শ্লীলতাহানির শিকার মা ও মেয়ে

মাকে প্রহৃত দেখে আর চুপ করে থাকতে পারেননি মেয়ে। মাকে বাঁচাতে ছুটে আসেন বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রীটি। সেইসময় তাঁকেও হেনস্থা হতে হয়। ওই তরুণীও শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ। মা ও মেয়েকে ধরে তিন যুবক মারধর করে। তাঁদের চিৎকারে অন্যান্যরা ছুটে এলে বেগতিক বুঝে পালায় অভিযুক্তরা।[মাঝ আকাশে অভব্য আচরণ করলেই অভিনব শাস্তির ব্যবস্থা বিমানে]

বারুইপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মা ও মেয়ে। অভিযুক্তরা হল বাবলু মণ্ডল, বাপি জানা, ও বাবুসোনা মণ্ডল। তিন যুবকই ঘটনার পর থেকে ফেরার। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।[ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছি : সোনম কাপুর]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+