ফের জ্বলল পাহাড়, পাতলেবাসে গুরুংয়ের খাসতালুকে আগুন রেশনের দোকানে
পাতলেবাসে একটি রেশন দোকানে শনিবার রাত দুটোয় আগুন লাগিয়ে দেওয়া হয়।
ফের একবার পাহাড় অশান্ত করার অভিযোগ উঠল বিমল গুরুং ও তার দলবলের বিরুদ্ধে। পাতলেবাসে একটি রেশন দোকানে শনিবার রাত দুটোয় আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গুরুংপন্থীরাই জড়িত বলে অভিযোগ শাসকদল তৃণমূলের।

তৃণমূল নেতা গৌতম দেবের অভিযোগ, ফের পাহাড় অশান্ত করার ছক কষছে গুরুং। শনিবার রাতে পাতলেবাসে রেশনের দোকানে তাঁর লোকেরাই আগুন লাগিয়েছে।
রেশন দোকানে এদিন থেকে রেশন বণ্টনের কথা ছিল বলে অভিযোগ। সেটা বন্ধ করতেই দোকানে অগ্নিসংযোগ বলে মনে করা হচ্ছে। রেশন দোকানে আগুন লাগার পর গভীর রাতে সেই আগুন আশপাশে ছড়িয়ে যায়। পাশের তিনটি বাড়িতে আগুন লেগে যায়।
এই এলাকা বিমল গুরুংয়ের খাসতালুক। গোর্খা জনমুক্তি মোর্চার কার্যালয়ের সামনেই আগুন লাগানো হয়। ঘটনায় অগ্নিসংযোগের ফলে যে তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে সেগুলি বিমল গুরুংয়ের অনুগামীদের বাড়ি।
ঘটনার পর এলাকায় সেনা নামানো হয়েছে। এই এলাকা হাই সিকিউরিটি জোন। এসআই অমিতাভ মালিকের মৃত্যুর পর ফের একবার পাহাড় অগ্নিগর্ভ হল। এই ঘটনায় রাজ্য কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications