মোর্চার আন্দোলনে জ্বলছে ডুয়ার্সও, সমতলেও উত্তাপ ছড়ানোর আশঙ্কা

ভারত-নেপাল সীমান্ত এলাকার পুরনো সংগঠনকে পথে নামিয়ে তরাই-ডুয়ার্সেও আন্দোলন ছড়ানোর খেলা শুরু করেছে মোর্চা। সেই আঁচ ছড়িয়ে পড়ছে সমতলেও।

গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন ক্রমশ পাহাড় ছাড়িয়ে নামছে সমতলের দিকে। সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠল তরাই ও ডুয়ার্স। নতুন করে আগুন লাগানো হল ডুয়ার্সের জলঢাকার গৈরিবাস পুলিশ ফাঁড়ি ও সরকারি দফতরে। ভারত-নেপাল সীমান্ত এলাকার পুরনো সংগঠনকে পথে নামিয়ে মোর্চা আন্দোলন ছড়ানোর এই খেলা শুরু করেছে তরাই-ডুয়ার্সেও। উল্লেখ্য, রবিবারই ডুয়ার্সে বন্ধ ডেকেছিল মোর্চা।

এদিন ডুয়ার্সের পানিঘাটায় পৃথক রাজ্যের দাবিতে মিছিল করে মোর্চা। গোর্খাল্যান্ড নামে পৃথক রাজ্য হলে তরাই-ডুয়ার্সসহ সমতলের কিছু এলাকাও সংযুক্ত করার দাবি তোলা হয় এই মিছিল থেকে। আগেও এই দাবিতে মিটিং-মিছিল হয়েছিল। ঘুমিয়ে থাকা সেই ইস্যুকে ফের জাগিয়ে তুলছে মোর্চা। তাই রাজ্য প্রশাসন চাইছে দ্রুত পাহাড় সমস্যার সমাধানে আলোচনা শুরু করতে।

মোর্চা আগুন লাগাচ্ছে ডুয়ার্সেও, সমতলেও উত্তাপ ছড়াচ্ছে

পাহাড় তো থমথমে হয়েই রয়েছে। মিছিল চলছে। গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান তোলা হচ্ছে সেই মিছিল থেকে। এবার তরাই ও ডুয়ার্সেও ছড়িয়ে পড়ছে এই 'সংস্কৃতি'। আশঙ্কার কালো মেঘ সমতলেও। ক্রমশ সমতলের দিকে অগ্রসর হচ্ছে মোর্চা। সরকারি অফিস, পুলিশ ফাঁড়ি, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে আন্দোলনের আশঙ্কা করছে সমতলও।

এদিন ভোররাতে জলঢাকার গৈরিবাসে পুলিশ ফাঁড়িতে আগুন ধরানো হয়। অভিযোগের তির মোর্চার দিকে। ১০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান মোর্চা কর্মী-সমর্থকরা। এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শিলিগুড়ি-সিকিম অবরোধ। গরুবাথানের কাছে রাঙ্গপ ব্রিজের উপর হাজার পাঁচেক সমর্থক জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+