Monsoon Update: অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেরি হলেও মৌসুমী বায়ু (Monsoon Update) প্রবেশ করল উত্তরবঙ্গে। এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সাধারণভাবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে ৮ থেকে ১০ জুনের মধ্যে। সেখানে এবার তা ১২ জুন প্রবেশ করল। তবে কবে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, তা এখনও বলতে পারছে না আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের তারিখ ১০ থেকে ১২ জুন। সেই হিসেব মতো সামনের দুদিনে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের আপাত সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশের জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।

বর্ষার ছবি

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (Monsoon Update) হতে পারে। এছাড়া জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপাতত ১৫ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূ্র্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বর্ষার ছবি

অন্যদিকে তাপপ্রবাহ থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ১৬ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এই বছরে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা দেরি করে ঢুকেছে। কেরলে যেখানে বর্ষার (Monsoon Update) ঢোকার কথা ১ জুন, সেখানে তা ৮ জুন প্রবেশ করেছে। তবে সেই মৌসুমী বায়ুর শক্তি তুলনামূলকভাবে কম। কেরলে বর্ষার প্রবেশের পরে তা কেরল, তামিলনাড়ু ছাড়িয়ে অন্ধ্র, কর্নাটকে প্রবেশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+