Monsoon Rain: বঙ্গোপসাগরে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, রাজ্যে প্রাকবর্ষার বৃষ্টি নিয়ে কী বার্তা দিল IMD
বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ইতিমধ্যেই আন্দামানে শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। কিন্তু এখনও ভারতের মূল ভূখণ্ডে এখনও বর্ষার বৃষ্টি শুরু হয়নি। পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। তবে আশার কথা শুনিয়েছে আইএমডি।
কেরলে এবার দেরিতেই বর্ষা প্রবেশ করবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করার কথা। গতবার ২৮ মে কেরলে প্রবেশ করেছিল বর্ষা। যদিও গোটা দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকটা দেরিতেই ছড়িয়েছিল। এবার প্রথম থেকই দেরীতে বর্ষা প্রবেশের বার্তা দিয়েছে আইএমডি।

এখনও পর্যন্ত ৪ মে বর্ষা প্রবেশ করার কথা কেরলে। সেই হিসেব মেনেই বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সেটি ধীরে ধীরে কেরলের দিকে এগোতে শুরু করেছে। ইতিমধ্যেই কেরলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী ৪ জুন কেরলে প্রবেশ করার কথা বর্ষার।
কিন্তু দেশের বাকি অংশে প্রাক বর্ষার বৃষ্টির মতো তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছে আইএমডি। আগামী তিন থেকে চার দিন কেরল ছাড়া দেশের আরও কোনও প্রান্তে প্রাক বর্ষার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করার পর পূর্ব ভারতের দিকে এগোতে শুরু করে। সেকারণে উত্তরবঙ্গে আগে বর্ষা ঢোকে তারপরে দক্ষিণবঙ্গে।

কিন্তু আগামী সাতদিন রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই চার তারিখ বর্ষা কেরলে প্রবেশ করলেও সেটা কবে পূর্ব ভারতের িদকে গতি পাবে তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে জুন মাসের মাঝামাঝি সময় থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে রাজ্যে।












Click it and Unblock the Notifications