Modi in UAE: ভারতীয়রা আপনাকে সত্যিকারের বন্ধু ভাবে, আমিরশাহীর রাষ্ট্রপতিকে সৌহার্দ্র্যের বার্তা মোদীর
দুদিনের ফ্রান্স সফর সেরে আরব আমিরাতে পৌঁছেই সৌহার্দ্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সৌহার্দ্র্যের বার্তা দিয়ে তিনি জানালেন, ভারতীয়রা আপনাকে সত্যিকারের বন্ধু হিসেবে দেখে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সযুক্ত আরব আমিরশাহীতে রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, আবুধাবিতে এসে আপনার সঙ্গে দেখা করতে পেরে আমি খুশি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আবুধাবিতে প্রধানমন্ত্রী বলেন, ভারত-সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ ৮৫ বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে এবং শীঘ্রই তা ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন করবে। এদিনই রাষ্ট্রপতির প্রাসাদে প্রধানমন্ত্রীর আগমনের পর আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছিল।
প্রধানমন্ত্রী সংবর্ধনার জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, তা ভাইয়ের সঙ্গে ভাইয়ের সাথে দেখা করার মতো। এর থেকে সখ্যতার আর বড়ো কোন প্রমাণ হতে পারে। আমরা তিন মাসের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছি। তা আপনার সহযোগিতা এবং প্রতিশ্রুতি ছাড়া সম্ভব হত না।"

মোদী বলেছিলেন, তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে সিওপি-২৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তার আগেই ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আল নাহিয়ানের উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বিনিময় করা হল। আর তারপর নরেন্দ্র মোদী বলেন, "আমরা আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিচ্ছি।"
তিনি বলেন, উভয় দেশের মধ্যে এদিনের চুক্তিটি আমাদের শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং বিশ্বাসকে প্রতিফলিত করে। সংযুক্ত আরব আমিরশাহের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সভাপতি সুলতান আল জাবেরের সাথে দেখা করেছিলেন।
-
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি












Click it and Unblock the Notifications