বাংলার হারই কি কারণ! মোদীর মন্ত্রিসভা হারালেন দেবশ্রী, অবিলম্বে ইস্তফার নির্দেশ

বাংলার হারই কি কারণ! মোদীর মন্ত্রিসভা হারালেন দেবশ্রী, অবিলম্বে ইস্তফার নির্দেশ

মোদীর মন্ত্রিসভার রদবদলে কোপ পড়ল সাংসদ দেবশ্রী চৌধুরীর উপর। শিশু ও নারীকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন দেবশ্রী চৌধুরী। তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। বাংলার ভোটের হারেই কী কোপ পড়ল দেবশ্রীর উপর এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে দেবশ্রীকে বাদ দিলেও বঙ্গের আরও দুই সাংসদ জায়গা পেতে চলেছেন মোদীর মন্ত্রিসভায়।

 মন্ত্রিসভায় রদবদল

মন্ত্রিসভায় রদবদল

২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে মন্ত্রিসভায় বড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক নতুন মুখের আগমন ঘটতে চলেছে মোদীর নতুন মন্ত্রিসভায়। এই নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে জরুরি বৈঠক। সেখানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দফায় দফায় একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

বাদ পড়ছেন দেবশ্রী

বাদ পড়ছেন দেবশ্রী

সূত্রের খবর মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়তে চলেেছন বাংলার বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। ২০১৯-র লোকসভা ভোটের পর তাঁকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দািয়ত্ব দিয়েছিলেন মোদী। এবং রাজ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন দেবশ্রী চৌধুরী। কিন্তু মন্ত্রিসভার রদবদলে কোপ পড়েছে দেবশ্রীর উপর। সূত্রের খবর দেবশ্রী বাদ পড়ছেন মন্ত্রিসভা থেকে।

ইস্তফার নির্দেশ

ইস্তফার নির্দেশ

সূত্রের খবর মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। ২০১৯-র লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। তারপর থেকে ২০২১-র লোকসভা ভোটে একাধিক গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। বাংলার ভোটে বিজেপির হারের কারণেই কি দেবশ্রীকে ছেঁটে ফেলা হল মন্ত্রিসভা থেকে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কারা বাদ পড়ছেন

কারা বাদ পড়ছেন

তবে দেবশ্রী চৌধুরী শুধু নন মোদীর মন্ত্রিসভা থেকে এবার বাদ পড়তে চলেছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও। সূত্রের খবর তাঁকেও পদত্যাগ করতে বলা হয়েছে। নতুন মুখদের মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়ালের নাম উঠে আসছে। সন্ধে ৬টায় নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করা হবে। ইতিমধ্যেই গতকাল নতুন মন্ত্রক গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী

বাংলার কারা

বাংলার কারা

দেবশ্রী বাদ পড়লেও বাংলার দুই সাংসদের নাম উঠে আসছে। তার মধ্যে মতুয়া মহাসঙ্ঘের নেতা শান্তনু ঠাকুর এবং উত্তরবঙ্গের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নামও প্রকাশ্যে আসছে। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে রয়েছেন নীশিথ প্রামাণিক। বিধানসভা নির্বাচনের জয়ী হওয়ার পরেও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সাংসদ হিসেবে মন্ত্রিসভায় জায়গা করে নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+