মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ নৈহাটিতে
মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক যুবককে ট্রেনের থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক যুবককে ট্রেনের থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত সৌরভ মাজি নৈহাটি হাসপাতালে ভর্তি। তাকে নৈহাটি ও গরিফা স্টেশনের কাছে ট্রেন থেকে ঠেলে ফেলে দেয় দুষ্কৃতীরা।

দুর্গাপুর থেকে কলকাতায় যাওয়ার জন্য আপ বালিয়া এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরায় উঠেছিলেন সৌরভ মাজি। গরিফা স্টেশনের কাছে তার মোবাইল ফোন ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। সৌরভ তাতে বাধা দিলে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়। পরে রেল পুলিশ এসে তাকে নৈহাটি হাসপাতালে নিয়ে যায়।
দিন কয়েক আগে উলুবেড়িয়া স্টেশনের কাছে এক যুবকের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই ফোন উদ্ধার করতে চলন্ত ট্রেনের থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যান এক যুবক। উলুবেড়িয়া হাসপাতালে মৃত্যু হয় তার।












Click it and Unblock the Notifications