সিইএসসির 'অস্বাভাবিক' বিল! গ্রাহক স্বার্থে সরব বৈশালী

সিইএসসির বিরুদ্ধে অস্বাভাবিক বিল পাঠানোর অভিযোগে সরব হলেন বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। তিনি বলেন, করোনা লকডাউনের জেরে বহু মানুষের রোজগার বন্ধ।

সিইএসসির বিরুদ্ধে অস্বাভাবিক বিল পাঠানোর অভিযোগে সরব হলেন বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। তিনি বলেন, করোনা লকডাউনের জেরে বহু মানুষের রোজগার বন্ধ। ফলে মানুষ আশা করেছিল বিলের ইনস্টলমেন্ট বাড়িয়ে গ্রাহকদের কিছুটা ছাড় দেওয়া হবে। কিন্তু তা না করে অস্বাভাবিক বিল পাঠিয়ে গ্রাহকদের গলা চেপে ধরা হচ্ছে।

স্বাভাবিকে বিলের থেকে ৭০-৮০ শতাংশ বেশি পাঠানোর অভিযোগ

স্বাভাবিকে বিলের থেকে ৭০-৮০ শতাংশ বেশি পাঠানোর অভিযোগ

এই তৃণমূল বিধায়কের অভিযোগ স্বাভাবিকের থেকে কোনও কোনও ক্ষেত্রে ৭০ থেকে ৮০ শতাংশ বেশি বিল পাঠানো হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে দ্বিগুণ বেশি বিল পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আম্ফানের সময় পরিষেবা খারাপ

আম্ফানের সময় পরিষেবা খারাপ

বৈশালীর আরও অভিযোগ আম্ফান পরবর্তী সময়ে সিইএসসির পরিষেবা এতটাই খারাপ ছিল সিইএসসি কর্মীদের হাতে পায়ে ধরে বিদ্যুতের লাইন ঠিক করাতে হয়েছে সাধারণ মানুষকে। অনেকেই বিদ্যুৎ পেয়েছেনন ৮-১০ দিন পরে।

গ্রাহকগের ন্যায্য বিল পাঠানোর দাবি

গ্রাহকগের ন্যায্য বিল পাঠানোর দাবি

সিইএসসির কাছে বৈশালীর আবেদন, যেমন করে বিল দিতে বাড়িতে লোক পাঠানো হচ্ছে, ঠিক তেমনই পিপিই পরে বাড়িতে বাড়িতে মিটার রিডিং নেওয়ার জন্য লোক পাঠানো হোক। তাঁর দাবি এমন ব্যবস্থা করা হোক যাতে গ্রাহকরা মিটার রিডিং জানতে পারেন।

স্কুল নিয়ে বিধায়কের আবেদনে সাড়া

স্কুল নিয়ে বিধায়কের আবেদনে সাড়া

লকডাউনে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলগুলির ফি নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। তাঁর বিধানসভা এলাকার স্কুলগুলিকে তিনি অনুরোধ করেছিলেন, লকডাউনে অনেকের রোজগার বন্ধ। কষ্ট করে সংসার চালাচ্ছেন মানুষ। তাছাড়া স্কুল যেখানে বন্ধ সেখানে সঙ্কটের সময় অভিভাবকদের ওপর আর্থিক বোঝা না চাপাতে। কেন না, বিদ্যুৎ খরচ, বাসের খরচ, ল্যাবের খরচ থেকে খেলাধূলার বন্দোবস্তের মতো খরচ এখন তো লাগছে না।
সালকিয়ার সেন্ট জোসেফ'স স্কুল কর্তৃপক্ষ জানায় , এপ্রিল মাস থেকে স্কুল খোলা পর্যন্ত স্কুল ফি দিতে হবে না। এ ছাড়া সেশন ফি ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত চার্জ ৫০ শতাংশ কমানো হয়েছে। এই স্কুল যেভাবে পথ দেখাল তাতে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছিলেন বৈশালী। বিধায়কের উদ্যোগে খুশি হয়েছিলেন অভিভাবকরা। এলাকার বাকি স্কুলও যাতে এই পদক্ষেপ নেয় তার জন্য আবেদন করেছিলেন অভিভাবকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+