কার্শিয়াংয়ে ৩২ দিন পর উদ্ধার নিখোঁজ ছাত্রীর পচাগলা দেহ

প্রায় ৩২ দিন নিখোঁজ থাকার পরে এদিন উদ্ধার হল এক অষ্টম শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের কার্শিয়ংয়ে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান ছাত্রীকে খুন করা হয়েছে।

কার্শিয়ং, ১৮ ডিসেম্বর : প্রায় ৩২ দিন নিখোঁজ থাকার পরে এদিন উদ্ধার হল এক অষ্টম শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের কার্শিয়ংয়ে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান ছাত্রীকে খুন করা হয়েছে। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পরিবার ও স্কুল সহ নানা জায়গায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবে পুলিশ, এমনটাই জানা গিয়েছে।

কার্শিয়াংয়ে ৩২ দিন পর উদ্ধার নিখোঁজ ছাত্রীর পচাগলা দেহ

জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর কার্শিয়ংয়ের অম্বুটিয়া টি এস্টেটের বাসিন্দা এই ছাত্রী হঠাৎই নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজখুজির পরে লোকালয়ের একটি ঝরনার পাশ থেকে মেয়েটির স্কুলের পোশাক উদ্ধার হয়েছিল। তবে মেয়েটির কোনও খোঁজ পাওয়া যায়নি।

তবে শনিবার বিকেলে ঝরনার পাশেই একটি জায়গায় মেয়েটির খোঁজ পাওয়া যায়। একটি বোল্ডারের নিচে ছাত্রীর দেহ চাপা দেওয়া ছিল। স্থানীয়দের চোখে পড়তেই ঘটনা সামনে এসেছে।

এরপর খবর পেয়ে মেয়েটির পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিবাদ নাকি প্রেমঘটিত কোনও কারণে ছাত্রীটির মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+