নিখোঁজ নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার, গণধর্ষণের পর খুন?
দু’দিন নিখোঁজ থাকার পর নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। অভিযোগ, তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। শুক্রবার মালদহের রতুয়ায় একটি ক্লাবের পাশ থেকে তার দেহ উদ্ধার করা হয়।
মালদহ, ৩১ মার্চ : দু'দিন নিখোঁজ থাকার পর নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। অভিযোগ, তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। শুক্রবার মালদহের রতুয়ায় একটি ক্লাবের পাশ থেকে তার দেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় তদন্তে নেমে ক্লাবের পাশে একটি নির্মীয়মাণ মার্কেটিং কমপ্লেক্সের ভিতরে চাপ চাপ রক্ত দেখতে পায় পুলিশ। তা থেকে পুলিশের অনুমান, ওই নির্মীয়মাণ ঘরেই নাবালিকাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। তারপর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে কোনও খোঁজ মিলছিল না ওই নাবালিকার। পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু করা হয়। থানাতেও নিখোঁজ ডায়েরি করে পরিবার। পুলিশ নাবালিকার সন্ধানে তল্লাশি চালিয়েও কোনও কিনরা করতে পারেনি। এদিন প্রতিবেশীরাই নির্মীয়ণমাণ বিল্ডিংয়ের পাশে ঝুলন্ত দেহ দেখতে পান ওই নাবালিকার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
নাবালিকার মৃত্যু রহস্য উন্মোচনে ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করছে পুলিশ। তবে প্রাথমিক তদন্ত নেমে পুলিশ জানতে পারে, নির্মীয়মাণ বাড়ির ভিতরে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। ওই বাড়িতে নাবালিকাকে তুলে এনে ধর্ষণ করার হতে পারে। তারপর প্রমাণ লোপাট করতে দুষ্কৃতীরা নাবালিকাকে খুন করে ঝুলিয়ে দেয় দেহ। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।












Click it and Unblock the Notifications