গৌড় এক্সপ্রেসে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ১, বাকিদের খোঁজে তল্লাশি
মালদহগামী গৌড় এক্সপ্রেসে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। মালদা টাউন স্টেশনে জিআরপিতে অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মালদহগামী গৌড় এক্সপ্রেসে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। মালদা টাউন স্টেশনে জিআরপিতে অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আবারও রেলে যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে। ওই ছাত্রী ও তার পরিবার মালদহের পাকুয়াহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।

গৌড় এক্সপ্রেসের সংরক্ষিত এস-৮ কামরা। শিয়ালদহ থেকে সেখানেই মাকে নিয়ে উঠেছিলেন কলকাতার কলেজে পড়া ছাত্রী। তাঁরা ছিলেন নির্দিষ্ট আসনেই। সূত্রের খবর অনুযায়ী, এই কামরাতেই ওঠে আট মদ্যপ যুবক। একটা সময় ছাত্রীর পাশে গিয়ে বসে। বর্ধমান স্টেশন পেরনোর পর অসভ্যতা শুরু করে তারা। কলেজ ছাত্রীর চিৎকারে কামরা অন্যযাত্রীরা এগিয়ে আসেন। সেই সময় অকথ্য ভাষা প্রয়োগ করে ওই যুবকরা। জানা গিয়েছে তরুণীর কাছে মোবাইল নম্বর চেয়েছিল ওই যুবকরা। না দেওয়ায় তরুণীকে শারীরিক নিগ্রহের চেষ্টা করে তারা।
রামপুরহাট স্টেশনের আগে ট্রেনের গতি কম থাকায় বাকিরা নেমে গেলেও একজন তা পারেনি। যাত্রীরা প্রসেনজিৎ দাস নামে এক অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। মালদা টাউন স্টেশনে নামার পর জিআরপিতে অভিযোগ করেন ওই ছাত্রী। এরপর ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি বসিরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাকে জেরা করে বাকিদের খোঁজ করছে পুলিশ।












Click it and Unblock the Notifications