১৫ মাসের মাথায় একই ধর্ষকের হাতে ফের ধর্ষিত নাবালিকা

১৫ মাসের মাথায় একই ধর্ষকের হাতে ফের ধর্ষিত নাবালিকা
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: ধর্ষণের ১৫ মাস পরে ফের গণধর্ষিতা এক নাবালিকা। ধর্ষকও সেই একই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে এই ঘটনা মহিলা নিরাপত্তার ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কড়েয়া থানার অন্তর্গত মিয়াজান অষ্টাগড় এলাকায়। ঘটনাটি প্রথমবার যখন ঘটনাটি ঘটেছিল তখন মীর আমিরুল ইসলাম নামে ৩৩ বছরের এক যুবক ধর্ষণের ঘটনায় পুলিশের নিস্ক্রিয়তার প্রশ্ন তুলে প্রতিবাদ জানিয়েছিল। ২০১৩ সালে ১ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।

অভিযুক্তকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত

নির্যাতিতার মা ২০১২ সালের অক্টোবর মাসে স্থানীয় যুবক শাহজাদা বক্স নামের এক যুববকের নামে মেয়ের ধর্ষণের অভিযোগ আনে। তিনি জানান, বক্স পুলিশের খবরী। এক বছরেরও বেশি সময় ধরে তাঁর নাবালিকা মেয়ের উপর যৌন নিগ্রহ চালিয়েছে বক্স। পরবর্তীকালে বক্সকে গ্রেফতার করে পুলিশ। ২০১৩ সালের ৩০ নভেম্বর মুক্তি পায় সে।

অভিযোগ ছাড়া পাওয়ার পর থেকেই ওই নাবালিকাকে প্রায়ই উত্যক্ত করার চেষ্টা করত বক্স। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ নির্জন এলাকায় নিয়ে গিয়ে বক্স ও তার বন্ধুরা ওই মেয়েটিকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

নির্যাতিতার পরিবারের তরফ বক্সের নামে অভিযোগ দায়ের করা হলে ভোররাতে বক্সকে গ্রেফতার করে পুলিশ। আলিপুর আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+