ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, মৃদু প্রভাব কলকাতাতেও

কেঁপে উঠল উত্তরবঙ্গ। সোমবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি-সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের আতঙ্ক তৈরি হয়েছে।

কেঁপে উঠল উত্তরবঙ্গ। সোমবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর-সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পনের মৃদু প্রভাব পড়েছে কলকাতাতেও।

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল

আবহবিদরা জানিয়েছেন ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্প স্বল্পসময় স্থায়ী হয়েছিল। কিন্তু মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে নেপাল, অসম ও বিহারেও।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদেও কম্পন অনুভূত হয়েছে। কলকাতায় মৃদু কম্পন হয়েছে। বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। মূলত এই ভূমিকম্পের কেন্দ্র ছিল সিকিম। এদিন দুপুরে হিমাচলপ্রদেশেও ভূমিকম্প হয়। এই কম্পনের মাত্রা ছিল ২.৮ ম্যাগনিটিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+