'মিড লাইভ ক্রাইসিস মানুষকে 'ফ্রাস্ট্রেটেড' করে দেয়, শ্রীলেখাকে তোপ দেগে পোস্ট রিমঝিমের
'মিড লাইভ ক্রাইসিস মানুষকে 'ফাস্ট্রেটেড' করে দেয় বলে শ্রীলেখাকে তোপ দেগে পোস্ট রিমঝিমের
সোশ্যাল মিডিয়ায় বরাবরই খোলামেলা টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সে রাজনীতি হোক কিংবা প্রেম, কোন কিছুতেই লুকোছাপা না-পসন্দ তাঁর। কিছুদিন আগে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একটি পোস্টে অভিনেত্রী রিমঝিম মিত্রকে খোঁচা দিয়ে পোস্ট করেছিলেন শ্রীলেখা। এবার সেই নিয়েই তাঁকে পালটা দিলেন টলি অভিনেত্রী রিমঝিম মিত্র।
সম্প্রতি একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের খবর শেয়ার করার সময় শ্রীলেখা কথাপ্রসঙ্গে লিখেছিলেন, ' নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলার আগে প্রকৃত মানুষ হতে শিখুন পিতৃসম্ভোগীরা।' আবার তিনিই এই ক'দিন আগে মন্তব্য করেছিলেন, 'আমার কাছে পুরুষের বয়স, ধর্ম কোনও বিবেচ্য বিষয় নয়। এজ নো বার, কাস্ট নো বার, সেক্স বারবার'৷ কী লিখেছেন রিমঝিম?
বামমনোভাপন্ন অভিনেত্রীর এই মন্তব্যগুলির মধ্যেই কোথাও যেন শ্রীলেখার লাইমলাইটে থাকার লালসা খুঁজে পেয়েছেন রিমঝিম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মিড লাইফ ক্রাইসিস সত্যি মানুষকে এতটা ফ্রাস্ট্রেটেড করে দেয় জানা ছিল না। Ignorance is bliss, is what i have always believed in, তাই যে যা খুশি বলুক গায়ে মাখি না। কারণ আমার আদতে কিছু এসে যায় না এই সব মানুষদের কথায়।একটু ফুটেজের জন্য ভিত্তিহীন কথা প্রকাশ্যে আনা মানুষদের কষ্টটা বুঝি।

শ্রীলেখাকে খোঁচা!
রিমঝিম আরও লেখেন, 'এই পোস্টের উদ্যেশ্য হল, অনুভূতিতে বিশাআআআল আঘাত পাওয়া মরাল মাসি/মেসোদের একি পদস্খলন! নাকি ওনাদের অঙ্গুলির ছোঁয়ায় গালিগালাজও আজ পবিত্র?

আমি নিরাপদ তো বন্ধুরা?
ডান্স বাংলা ডান্স খ্যাত অভিনেত্রী মঙ্গলবার লেখেন, 'আমার অবশ্য এখন অন্য ভয় লাগছে, রতিক্রিয়া প্রেমী দিদিমণি(বৌদি বলিনি কিন্তু) যে ভাবে শয়নে স্বপনে এখনও আমায় দেখে চলেছেন আমি নিরাপদ তো বন্ধুরা?যদিও আমি খুবই ভেঙে পড়েছি এমনিতে, এলিট দিদির এই ভাষা দেখে, দিদি শেখালেন ইংরিজি তে বললেই শব্দ শুদ্ধ হয়ে যায় ।

স্ক্রিনশট পৌঁছে দিন!
এরপর রিমঝিম আরও যোগ করেন, 'দয়া করে সস(স্ক্রিনশট) পৌঁছে দিন কেউ , কারণ আপনারা জানেন কে আমায় ব্লক করেছে৷ একটাই দুঃখ, জ্ঞানের ঝাঁপি খুলে ধেয়ে আসা পাবলিক এখন সব চুপ (কাউকে কাউকে ইনবক্সে জিগ্যেস করেছিলাম এটা নিয়ে কিছু বলার আছে কিনা, network হঠাৎ করে down হয়ে গেছে মনে হয় তাদের ফোনের)।'

বৌদি রাগ করবেন না!
শ্রীলেখাকে বৌদি সম্বোধন করে রিমঝিল লেখেন, 'যাইহোক, হ্যাজ প্রচুর লম্বা হয়ে যাচ্ছে এখানেই ইতি করলাম। আশা করি বৌদি থুড়ি দিদি আমার ওপর রাগ করবেন না৷ অন্তত এক দেড় মাসের ফুটেজ আমার স্ক্রিনশট থেকে খেয়ে নিতে পারবেন, কি দিদি ? তাই তো?'
ছবি সৌজন্য:ফেসবুক
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications