Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনায় সুকান্ত

দুর্গাপুরে গণধর্ষণের শিকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী। রাতে তিনি সহপাঠী বন্ধুর সঙ্গে কলেজের বাইরে গিয়েছিলেন ফুচকা খাওয়ার জন্য।

সেই সময়ই কয়েকজন দুষ্কৃতী ওই ছাত্রীকে জোর করে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে এনে ভর্তি করান ওই সহপাঠী। যদিও তাঁর ভূমিকা নিয়ে সংশয় রয়েছে তদন্তকারীদের।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ নির্যাতিতা ও তাঁর বন্ধু যখন কলেজের বাইরে গিয়েছিলেন তখন কয়েকজন যুবক তাঁদের পিছু নিয়ে উত্যক্ত করতে থাকে এবং আপত্তিজনক শব্দ প্রয়োগ করতে থাকে। এরপর নির্যাতিতার পুরুষ বন্ধুকে ধাওয়া করে দুষ্কৃতীরা এবং নির্যাতিতাকে জঙ্গলে নিয়ে যায়। সেখানেই গণধর্ষণ করা হয়। নির্যাতিতার মোবাইল ফোন কেড়ে নিয়ে তা দূরে ফেলে দেওয়া হয়।

জানা যাচ্ছে, দুষ্কৃতীরা ধাওয়া করায় প্রথমে পালিয়ে গেলেও নির্যাতিতার সহপাঠী বন্ধু পরে হস্টেল থেকে আরও কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানেই ওই নির্যাতিতাকে পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপরই ভর্তি করা হয় হাসপাতালে। ওই নির্যাতিতার বাড়ি ওডিশায়। ঘটনার খবর পেয়েই তাঁর অভিভাবকরা পৌঁছে গিয়েছেন দুর্গাপুরে। ডাক্তারি পড়তে এসে মেয়ের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তাঁরা। এখানে আর মেয়েকে রাখবেন না বলেও ঠিক করেছেন তাঁরা। নির্যাতিতার বাবা বলেন, মেয়ে মোটেই নিরাপদ নয় এখানে। সুস্থ হলেই তাঁকে বাড়ি নিয়ে যাব।

কলেজের তরফে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। যদিও ধর্ষকদের কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্যে বিজেপির প্রাক্তন সভাপতি ড. সুকান্ত মজুমদার বলেন, এই ঘটনাটি ঘটেছে কলেজের বাইরে। কলেজের ভিতরে হলে তবু সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকতো। কিন্তু যেহেতু ঘটনাটি কলেজের বাইরে রয়েছে ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। মহিলারা এ রাজ্যে আর সুরক্ষিত নয়। এমনকী তৃণমূল কংগ্রেস নিজেদের দলের মহিলা আদিবাসী প্রধানকে মারধর করছে, মুখে কালি লেপে দিচ্ছে।

রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. শশী পাঁজা বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নির্যাতিতার পরিবার রাজ্য সরকারের উপর আস্থা রেখেছেন। কিন্তু বিজেপি মহিলাদের উপর হওয়া এমন অপরাধকেও রাজনৈতিক চশমা পরে দেখছে। এই ধরনের অপরাধ বাঞ্ছনীয় নয়। তা নিয়ে রাজনীতি করাও অনুচিত। ওডিশাতেই এমন ঘটনার পর এক শিক্ষার্থী গায়ে আগুন দিয়েছিলেন। পরে মারা যান। সেখানে কিন্তু বিজেপিরই সরকার রয়েছে। পুলিশ তদন্ত করছে। পরে রাজ্য সরকারের তরফে আরও বিস্তারিতভাবে সবটা জানানো হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+