Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিবিআইকে এই অভিযোগ করলেন ম্যাথু স্য়ামুয়েল

এবার সিবিআই-এর কাছে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানালেন নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। কলকাতা পুলিশের বিরুদ্ধে বারংবার হয়রানির অভিযোগ করে সেই হয়রানি থেকে নিষ্কৃতির আবেদন করেছেন তিনি

এবার সিবিআই-এর কাছে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানালেন নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। কলকাতা পুলিশের বিরুদ্ধে বারংবার হয়রানির অভিযোগ করে সেই হয়রানি থেকে নিষ্কৃতির আবেদন করেছেন তিনি।

সংবাদ মাধ্যমের কাছে দিয়েছেন চিঠির বয়ান।

সিবিআইকে এই অভিযোগ করলেন ম্যাথু স্য়ামুয়েল

সিবিআইকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই তিনি কলকাতা পুলিশের অসম্মানজনক আচরণের সামনে পড়ছেন। তাঁর বিরুদ্ধে সন্দেহজনক এবং অতিরঞ্জিত মামলা তৈরি করা হয়েছে। শাসকদল নারদায় বিদ্ধ হওয়ার পর তৈরি করা মামলায় তাঁকে বারবার ডেকে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত তাঁকে ছয়বার সমন পাঠানো হয়েছে। বারবার যাতায়াতে আর্থিক ও পেশাগত ক্ষতি স্বীকার করেও, প্রত্যেকবারই হাজিরা দিয়ে কলকাতা পুলিশকে সহযোগিতার কথা জানিয়েছেন ম্যাথু স্য়ামুয়েল। প্রত্যেকবারই যে যে তথ্য় চাওয়া হয়েছিল তা জমা দেওয়ার সঙ্গে যেগুলো দিতে পারেননি, তার কারণও তিনি জানিয়েছেন বলে সংবাদ মাধ্য়মকে বলেছেন ম্যাথু।

সিবিআইকে এই অভিযোগ করলেন ম্যাথু স্য়ামুয়েল

কোনও কারণ ছাড়াই ফের তাঁকে সমন পাঠানোর অভিযোগ করেছেন তিনি। যখন তিনি, রাজ্যে তাঁর নিরাপত্তার জন্য কলকাতা পুলিশকে বলেছেন, তখন সেই চিঠির কোনও উত্তর দেয়নি। তাঁর সন্দেহ , কলকাতায় পুলিশ এবং তৃণমূল বিপদে ফেলতে পারে। তারা নারদা নিয়ে তদন্তে সিবিআই-এর সঙ্গে সহযোগিতায় বাধা দিতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাথু স্যামুয়েল। সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এবিষয়ে হস্তক্ষেপ করতে আবেদন করেছেন নারদ সাংবাদিক। কলকাতা পুলিশের বিরুদ্ধে অযাচিত হয়রানির অভিযোগ করে, সেই হয়রানি থেকে নিষ্কৃতি দেওয়ার আবেদন করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+